somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

TenYearsChallange

১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশ বছর আগে কি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম তা মনে নেই।
কোনো চ্যালেঞ্জ কি আদৌ গ্রহণ করেছিলাম?
তাও মনে নেই।
দশ বছরে পরিবর্তনের কথা বললে শুধু পড়াশুনায় অমনোযোগী হয়ে যাওয়াটা ই চোখে পড়ে।
তখনও যেদিকে দু চোখ যেতো হেঁটে বেড়াতাম,এখনও হেঁটে বেড়াই। আগে হাঁটতাম কাউয়ার চর,রমজানপুর আর ভরসাকাঠী।
এখন হাঁটি বান্দরবান,রাঙামাটি,খাগড়াছড়ি।

মাঝে বিস্তর নারীর জালে জড়িয়ে গেলাম। সে জালের প্রতিটা ফাঁস থেকে মুক্ত হয়ে আগের পাটাতনে ফিরে এসেছি।
উচ্চমাধ্যমিকে পুরানা পল্টনের মোড়ে বসা এক হস্তরেখা বিশারদ হাত দেখে বলেছিলো,"প্রেমে জড়াবেন না,প্রেমে সাফল্য নাই। এক সময় চলে যাবেন নারীর প্রেমের উর্ধ্বে "।
এই লোককে আমার দরকার। টাকা পয়সার বিষয়ে কি বলেছিলো মনে নাই। টাকা পয়সা কি কিছু আসবে?
কপালে নারীর প্রেম,টাকা পয়সা কিছু ই না থাকলে এই ফুরিয়ার সিরিজ আর বাউন্ডারি লেয়ার পড়ে কি হবে?
সব ছেড়ে ছুড়ে এখনই সন্ন্যাস গ্রহণ করি....

মাঝে একবার ফুলতে ফুলতে রীতিমতো ঢোল হয়ে গেলাম,গাল দুটো হয়ে গেলো কচি ডাবের উত্তল পৃষ্ঠের মতো। কয়েক জেলায় হাঁটাহাঁটি করে এখন আয়নার সামনে দাঁড়ালে গাল দেখে অতোটা হতাশ হইনা....

আগে কোথাও বেশি সময় বসতে চাইতাম না,এখনও চাই না। কাঁধে ব্যাগ,হাতে স্কেল নিয়ে হনহন করে হাঁটতাম। এখনও হনহন করে হাঁটি,হাতে অবশ্য স্কেল রাখি না।

পরবর্তী দশ বছরের জন্য কি কোনো চ্যালেঞ্জ গ্রহণ করা যায়? বোকামি হবে মনে হচ্ছে,দশ বছর অনেক দীর্ঘ সময়।
আড়াই বছরের জন্য একটা চ্যালেঞ্জ নিতে চাচ্ছি।
এই সময়ের মধ্যে মানুষ হতে চাই। এর মধ্যে মানুষ না হতে পারলে আর কবে মানুষ হবো?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×