
তুমি দেখলে,
অমোঘের মত বজ্র আমার বুকে, তবুও...
এতটুকু টলিনি।
তুমি দেখলে,
যেখানে পাহাড় জ্বলে ভষ্ম হয, আমি...
এতটুকু জ্বলিনি।
তুমি দেখলে,
অন্ধকার ঘনিয়ে আমার দৃষ্টি জুড়ে, তবুও...
চোখের পাতা পড়েনি।
তুমি দেখলে,
নতশিরে সয়ে নেয়া মৃত্যু ব্যাথা, আমায়...
এতটুকু স্পর্শ করেনি।
একটিবারও জানতে চাইলেনা প্রিয়া,
হাসিমুখে কেন সয়ে নিই যত ব্যথা...?
আমার যে নেই তোমার দেয়া কিছু ফিরিয়ে দেয়ার ক্ষমতা।।
*******************************************************
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



