somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভূতিহীন উপলব্ধি

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সিগারেট কে দেখিয়ে) .........
- ভাইয়া, ইদানিং মনে হয় বেশি খাচ্ছেন ?
- ......... ।
- ভাইয়া ?
- হুম ।
- কেন ভাইয়া ?
- বুঝবি না রে । প্রেশার বেশি ......। বড় হ .........।।


প্রেশার !


প্রেশার কি ?
কিসের প্রেশার ?
কোন প্রেশার ?
কেমন প্রেশার ?
কোন প্রেশার এ সিগারেট খেতে হয় ?
সিগারেট খাওয়া কি জরুরি ?
আর সিগারেটেই কেন খেতে হবে ?
প্রেশার বুঝার জন্য আর কত বড় হতে হবে ?
কাউকে জিজ্ঞাসা করলে কেন বিষয়টা এড়িয়ে যেতে চায় ?
কেন নিজের মাঝেই একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে রাখে ?


ভাইয়া চলে যাওয়ার পরে এতগুলো প্রশ্ন এসে ভিড় করেছিল মনে । কিন্তু উত্তর খুঁজে পায় নি ।কি এমন প্রেশার – তা খুঁজেছি বারবার ।কিন্তু পাওয়া সম্ভব হয় নি । কিবা যতটা প্রেশার এ জীবন অতিবাহিত করলে সেই অবস্থার মধ্য দিয়ে যেতে হয় , সেটা হয়ত আমার জীবনে হয়ত এখনো দেখা দেয় নি ।



বেশ কয়েকদিন পরের ঘটনা.....................


- দোস্ত , মাল খেতে যাবি ?
- কি বলিস !

আমি কয়েকদিন আগে জানতাম না - জীবনে কোন অবস্থার মধ্য দিয়ে গেলে হাতে চুঙা নিয়ে ঘুরতে হয় ? আর আজ যখন নিজেই ওই পচা পানি খাওয়ার জন্য যেতে চাচ্ছি , তখনো জানি না - আমি আসলে কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি ।


শুধু এটুকুই অনুভূত হচ্ছে যে , ওই পচা পানিই আমার জীবনে এখন সুখ এনে দিতে পারবে ।
শুধু এটুকুই অনুভূত হচ্ছে যে , আমাকে ওই পচা পানিই জগতের সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে ক্ষণিকের জন্য হলেও মুক্ত করবে ।

শুধু ওই পচা পানিই !


আমি জানিনা - প্রেশার কি ? বা কোন টাইপের এর প্রেশার ?
তবে এখন এটুকু জানি যে – এই প্রেশারে এ শুধু চুঙা নয় , পাওডার হোক কিবা পচা পানিই হোক – সেটা লাগবেই ।

আর কেন লাগবে ? উপকার হবে, না অপকার হবে – এতকিছু ভাবার সময় যেন হাতে নেই । কারন এতকিছু ভেবে জীবনে চলতে গেলে জীবন যেন স্থবির হয়ে থাকে । জীবনে যেন কিছু আচমকা ঝড়ো হাওয়া প্রয়োজন । যে ঝড়ে জীবন ক্ষত – বিক্ষত হয়ে যাবে । কিন্তু কিছু শিখিয়ে দিয়ে যাবে , আর রেখে যাবে কিছু স্মৃতি । এটুকুই শিখিয়ে দিয়ে যাবে যে – জীবন এখনোও ভিত্তিহীন হয়ে রয়েছে । ভিত্তি আরোও শক্ত করা প্রয়োজন । আর স্মৃতি গুলো হয়ত হাসাবে – যদি জীবনের ভিত্তি শক্ত হয়ে থাকে । কিংবা কাঁদাবে – যদি পরবর্তী কোনো ঝড়ে জীবন তলিয়ে যায় ।


আর জীবনের নিজস্ব কিছু আশা , নিজস্ব কিছু স্বপ্ন আছে বলেই হয়ত হাতের দু আঙ্গুলের মাঝে চুঙা থাকার পরেও একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে নিজের মাঝে । চুঙায় বার কয়েকবার জোরে জোরে টান দেয় যেন - জীবনের যে স্বপ্ন জীবন কে কাঁদায় , তা যেন চুঙার ধোঁয়ায় মিলিয়ে যায় । হয়ত তাতেই সুখ...এই নতুন আশায় ।



মাঝে মাঝে জীবনের উপলব্ধি কেন এমন হয় – তা বুঝতে পারি না । হয়ত ভাবি যে – যা ভাবি তা ঠিক আছে , আবার পরক্ষনেই মনে হয় – এ কখনই সম্ভব নয় । এত এত কনফিউসন নিজের মাঝে- ভাবলেই অবাক লাগে । আমি নিজে কি চায় – তা জানি না বলেই হয়ত এত কনফিউসন । আবার হয়ত নিজের নিজস্ব জগত আছে বলেই – হয়ত নিজের মাঝে এত কনফিউসন । আবার আশেপাশের মানুষ এর মাঝে এত এত পরিবর্তন দেখি বলেই এত কনফিউসন ।

এত কনফিউসন এ জীবন কি চাই , আর আমি কি চাই – তা আর ভাবতে ভালো লাগে না । এখন মনে হয় – যেকোনো একটা কিছু ! আর যেন ভাবতে পারছি না । জীবন এর উপলব্ধিগুলো যেন ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যাচ্ছে । আর অনুভূতিগুলি আজ নিজেই মরিচায় তাম্রবর্ণ হয়ে রয়েছে .........

জীবন এই আশায় – কোনোদিন অনুভুতির তাম্রবর্ণে প্রকৃতির আলতো ছোঁয়ায় সবুজ বর্ণের সংকেতে জীবনের জয়গান দৃশ্যত হবে.........।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×