somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা 'য়' জীবন [১৬ জানুয়ারি,২০০৬-১৬ জানুয়ারি,২০১৬]

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক

আঁচড় । রঙিন তুলির আঁচড় ।
তুলি, ঠিক তুলি নয় । অনেকটা তুলির মতোই বটে ।
আল্পনা । রঙিন আল্পনা । এলোমেলো আঁচড়ের রঙিন আল্পনা ।
ল্যাম্পপোস্টের আলোয় কালার চেঞ্জ হয়ে আরও অদ্ভুত সুন্দর লাগে । যেন অভিজ্ঞ শিল্পীর নিখুঁত তুলির আঁচড়ের আল্পনা ।

জানি নিখুঁত নয়, নিখুঁত হতেও হবে না । বরং এতেই দেখতে ভালোই লাগে ।
তবু নিখুঁত করার কি আপ্রাণ চেষ্টা টাই না থাকে !

যেন বৃত্তটা সুষম গোল হয় !
যেন সাদা রং টা একটু বেশিই পাতলা না হয়ে যায় !
যেন লাল রং টা সাদা রং এর সাথে একেবারেই মিশে না যায় !
যেন নীল রং টা লাল রং এর ওপর দিয়ে ভেসে গিয়ে আল্পনা টা নষ্ট না হয়ে যায় !
হাত দুটো কালার এর আঠায় চিটচিটে হয়ে যায় । পা এর ওপর বসে আঁকতে আঁকতে কখনো পা অনুভূতিহীন হয়ে পড়ে । কপালের ঘাম মুছতে মুছতে টি-শার্ট এ রং লেগে যায় । টুপ টুপ করে রং টা পড়তে পড়তে কখন প্যান্টটা নষ্ট হয়ে যায় - খেয়ালই থাকে না ।

হোক না ! হোক না নষ্ট !
তবু আল্পনা টা ভালো হওয়া লাগবে !
তবু আল্পনা টা নিখুঁত হওয়া লাগবে । একেবারে নিখুঁত !

কিন্তু জীবন টা !
জীবন টা কে নিখুঁত করবে কে ?
জীবনে কোন রং টা কোন রঙটার সাথে মিশে যাচ্ছে - এ কে দেখবে ?
জীবনকে বাস্তবতার আলোয় কেমন দেখাচ্ছে - এ কে বলে দিবে ?

জীবনকে ভালবাসতে চেয়েছি বহুবার । বহুবার মানে অনেকবার । কিন্তু পারি নি । আজও পারি নি । কেন পারি নি - তা জানতে চেয়েছি জীবনের কাছে বহুবার । কিন্তু আজও উত্তর পায় নি ।

রক্ত-মাংসের মানুষ । কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই- কত সহজে না আপন হয়ে যায় !
ভাবতে বড় অবাক লাগে !
কত সহজেই না আপন হয়ে যায় !
কিন্তু নিজের রক্তে নিজের জীবন ? নিজের জীবন ।
এ তো এত আপন হয় না ।
সে যে আপন হতেই চায় না !

কখনো মায়া জন্মায় না !
কখনো একে নিয়ে ভাবি না, ভাবায়ও না !
কখনো দুঃখে তাকে কেয়ার করতে ইচ্ছে করে না- বলি কেমন আছো !
কখনো সুবহে সাদিকে চোখের কোণে অশ্রু জমায় না- ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নায় !
কখনো একটি বারও ভুল করে তাকাতে ইচ্ছে করে না- দেখি নতুন রূপে আজ তোমায় কেমন লাগছে !


স্বার্থপর !
ভারি স্বার্থপর !
বড্ড স্বার্থপর এ জীবন !
বড্ড স্বার্থপর এ আমি !
আবদ্ধ অনুভূতি,যেন কান্নার আওয়াজ ভেসে আসে ।
তবু স্বার্থপর এ জীবন নিশ্চুপ !

পৈশাচিক আনন্দ ! এক ধরনের পৈশাচিক আনন্দ !
এক ধরনের ভয়ঙ্কর পৈশাচিক আনন্দ জীবনের কষ্টগুলোর মাঝে, জীবনকে কষ্ট দেয়ার মাঝে । অন্তত ক্ষনিকের জন্যে হলেও জীবন অনুভূতি শূন্য হয়ে পড়ে । হয়ত এই এ জীবনের ভালোলাগা, তবে এ ভালোবাসা নয় । ভালোবাসার জীবন কিংবা জীবনকে ভালোবাসা - এ নয়, সে অন্য কিছু ।

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×