somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটো মানুষ, একটি ইভেন্ট ; বাঙালি আমরা,যেমনটা হতে পারত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..."১৪ ফেব্রুয়ারি ।
ইভেন্ট- 'ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাব ।'

শাম্মী হক আর অনন্য আজাদ ইভেন্টে আহ্বান করেছেন- স্ব স্ব প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খাবার ।


যারা ইভেন্ট হোস্ট করেছেন তাদের কাছে আমার প্রশ্ন -
-'চুমু টা কি আপনাকে প্রকাশ্যেই খেতে হবে, নাইলে আপনার ভালোবাসা একেবারে গঙ্গায় ভেসে যাবে - তাই না ?'
-'প্রকাশ্যে চুমু খেলেই ভালোবাসা টং করে মিটারে পারদ ০ থেকে ১০০ তে উঠে যাবে ,তাই না ? তাও আবার ভালোবাসা দিবসে শুধু প্রকাশ্যে খেলে, তাই না ? '

(এতদিন প্রেম করেছেন,চুমুও করেছেন,চিপাচিপিও করেছেন,সেক্স ও করেছেন- সবই আড়ালে । ভালোবাসা ও বাড়ে নাই । সাধও মিটে নাই । কত বড় বেহায়া আপনি - সেটাও কেউ জানে নাই এখনও- তাই তো ? তার জন্যে এখন 'প্রকাশ্যে' চুমু খেতে হবে আপনাকে ? নাইলে আর ভালোবাসা টা আর টিকল না, তাই না ?)


এবার যারা এর বিরোধীতা করছেন তাদের উদ্দেশ্যে -
আপনাদের ঝামেলা যেটুকু সেটা "প্রকাশ্যে" ।
ভালোবাসা ও থাকবে, প্রেমিক প্রেমিকা ও হবে, চুমুও খাবে - এতক্ষন পর্যন্ত কারো কোনো ঝামেলা নেই । কিন্তু প্রকাশ্যে খাবে কেন ? - এতেই ঝামেলা ।
চুমু 'প্রকাশ্যে' খাবে কেন ? - এতেই একেবারে সংস্কৃতি আর টিকল না, ধর্ম আর থাকল না । সবকিছু শেষ হয়ে গেল - এমন একটা ভাব ।

বাঙালির যে সংস্কৃতি তাতে ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের ব্যাপারটা নেই । আপনারা সেটাকে মেনে নিয়েছেন । বাঙালিপনা প্রেমের,ভালবাসার যে বহিঃপ্রকাশ ছিল, সেটা অনেক আগেই কবরে চলে গেছে । চুমুপ্রেম- আপনারা মেনে নিয়েছেন, মডার্ণ কিংবা আধুনিকতার দোহাই দিয়ে ।
তাইলে শুধু শুধু সংস্কৃতি কোমা তে চলে গেল - হা হুতাশ করে অন্যকে দুইটা গালি দিয়ে সংস্কৃতি উদ্ধার হয়ে যাবে, এও তো এখন আশা করা যায় না ।

আর ধর্ম ?
সে ভিন্ন ব্যাপার । কিছু মানবেন, আর কিছু মানবেন না । তারপর যখন ই কিছু দেখবেন, ধর্ম কে নিয়ে একেবারে সামনে চলে আসবেন । এ হয় না । ধর্ম যদি পুরোটা মানতে পারেন, তাইলে ধর্ম কে নিয়ে হাজির হওয়া ভালো । নাইলে ধর্মকে টেনে আনার দুঃসাহস না দেখানোই ভালো ।


এবার গঠনমূলক কথায় আসি । শুধু একে অপরের টা নিয়ে ফালাফালি করার কোনো মানে হয় না । আমার কথায় বলি - আমিও শুধু এই হাবিজাবি লিখেই শেষ করে দিচ্ছি । আমিও আর কিছু করছি না । সবার কথা আর কি বলব, নিজেই আকাম্মার ঢেঁকি ।

অনন্য আজাদের লাস্ট স্ট্যাটাসে ক্ষোভ এরকম -

'পর্ণোমুভি, হিন্দি-ইংরেজি মুভি দেখা , বাংলিশ ভাষায় কথা বলা , ধর্ষণ , আরবীয় পন্থায় মানুষ জবাই-সবকিছুতেই সংস্কৃতি ধ্বংস হয় না, শুধু প্রকাশ্য চুম্বনেই সংস্কৃতি ধ্বংস হয়ে গেল ?'

আপনার দেয়া উদাহরণের কোনটাকেই বাঙালি আদর করে ডাকে নাই । আবার যখন অনিচ্ছাতেই চলেও এসেছে, কিছু মানুষ এখনও বাঙালি সংস্কৃতি কে সেসব থেকে বাঁচানোর চেষ্টা করছে । কিন্তু আপনারা বাঙালির সংস্কৃতি র সাথে যায় না, এমন একটা অপসংস্কৃতি কে আনার চেষ্টা করছেন- সমস্যা সেখানেই ।


যাই হোক ইভেন্টগুলো হতে পারত -
- পর্ণোসাইটের বিরুদ্ধে ।
- হিন্দি- ইংরেজি চ্যানেলের অত্যধিক প্রচারণার বিরুদ্ধে ।
- বাংলিশ ভাষাভাষীদের বিরুদ্ধে ।
- ধর্ষণ এর বিরুদ্ধে ।

ইভেন্ট হতে পারত -
- অসুস্থ ভালোবাসাকে সুস্থ হওয়ার পথ দেখিয়ে ।
- অবৈধ প্রেমকে বৈধ প্রেম এ পরিণত করে ।
- প্রকাশ্যে প্রেমিক- প্রেমিকাকে একবার চুমু খাওয়ার বদলে,স্বামী-স্ত্রীর আজীবন গোপনে হাজারবার চুমু খাওয়ার উপায় করে দিয়ে ।


যাই হোক, আমরা বাঙালি । একটু টাল না থাকলে মানসম্মান আর থাকে না, তাই এত উদ্ভট চিন্তা নিয়া আমরা দিব্যি ঘুমায় আর যখন জেগে উঠি তখন আজাইরা কাজ করি ।"


সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×