আগামীকাল সন্ধ্যার আগে কারা কারা টিকেট কেটেছেন আসেন একজোট হই
১৩ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের ব্রেকিং নিউজ "আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল"। বিরোধীদলীয় নেত্রির সেনানিবাসের বাড়ি থেকে তাকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপি সারাদেশে আগামীকাল এ হরতাল ডেকেছে।
এদিকে আগামী ১৭ তারিখ পবিত্র ঈদ-উল-আযহা। সারাদেশ থেকে কোরবানীর পশু আসছে ঢাকায়, আর কর্মজীবি মানুষ কয়েকদিনের ছুটিতে আত্নীয় পরিজন নিয়ে ঈদ পালনে ছুটছে গ্রামে। সারাদেশের বাস ট্রেণ ও লঞ্চের অগ্রীম টিকেট ইতিমধ্যে শেষ। অনেকেই ১৪ তারিখ সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন সময়ে বাসের বা লঞ্চের টিকেট কেটেছেন আর এই হতভাগাদের মধ্যে আমি নিজে ও একজন।
বিএনপি' র এই হঠাৎ ডাকা হরতালে বিপাকে পড়েছে আমার মত হাজার জন মানুষ, যারা আত্নীয় পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে ছুটছি।
আসেন, কাল যারা ঢাকা ছাড়তে চেয়েছি তারা একজোট হই, এবং বিএনপি'র এই অমূলক হরতালের প্রতিবাদ করি। দলীয় চেয়ারপার্সনের বাড়ি রক্ষার্থে হাজার হাজার মানুষের ঈদ এর আনন্দ মাটি করতে রাজনীতি করার অধিকার এদেরকে কেউ দেয়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন