somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বাজারি লেখককে জন্মদিনের শুভেচ্ছা

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই পড়ার নেশাটা আমার ছোট থেকেই। মূলত চাচা
চৌধুরী, বিল্লু, পিংকি দিয়ে শুরু মাঝে মাঝে কয়েকটা
টিনটিন। এরপরে ছিল রাক্ষস,ভূত প্রেতের গল্প,
ঈশপের গহিল্প ( এই একটা বই আম্মু কিনে
দিয়েছিল, ক্লাস ফোরে পড়ার সময়)। যতদূর মনে
আছে এসবের গন্ডি পেরুতে আমার বেশ সময়
লেগেছে। ক্লাস সিক্স এ থাকার সময় সুমন্ত
আসলামের "ফাইভ.কম" পড়েই বোধ করি প্রথম
শিশুতোষ রহস্য উপন্যাসের স্বাদ পাই। আর ক্লাস
সেভেন এ উঠে "ভিনগ্রহের ক্রিকেটার" বইটা
পড়ে বেশ লেগেছিল (লেখকের নাম মনে
করতে পারছি না) ।
জীবনে অসংখ্য ( ৮০-৯০ %) তিন গোয়েন্দা
পড়েছি, তিন গোয়েন্দা পড়া শুরু করতে আমার সময়
লেগেছে মেবি ক্লাস এইট থেকে শুরু ছিল।
সবচেয়ে বেশি পড়েছি নাইন থেকে টেনে
উঠার সময় টায়। তবে তিন গোয়েন্দা পড়া শুরু করার
আগেই একজন মাথার ভিতরে কিছু পড়াটাকে নেশার
মত ঢুকিয়ে দিয়েছেন। উনি একজন বাজারি লেখক।
সস্তা বস্তাপচা লেখনি ধারা যিনি বেশ মোটা অংকের
টাকা প্রতি বছর ছিনতাই করতেন। আমাদের অতি
জ্ঞানী মানুষজন তার বস্তা পচা লেখনির উত্তম
সমালোচক। গুটি কয়েক সাহিত্যের, "স" ও না বুঝা
পোলাপাইন তাকে মাথায় তুলে নাচে। আমি
সাহিত্যের "স" ও বুঝি না তাই আমি ও মাথায় তুলে নাচি।
ক্লাস এইটে থাকতে "প্রিয়তমেষু" দিয়েই সত্যিকার
ভাবে তার সাথে পরিচয়। ক্লাস এইট হয়ত এজন্যই আপু আমাকে বলেছিল বইটা
ভালো না। ভালো লেগেছিল কিনা তা জানি না কিন্তু
শেষ কয়েকটা লাইন পড়ে মন বিক্ষিপ্ত হয়ে
গেলো। কেমন যেন ভিতরে এক চাপা কষ্ট
এসে গ্রাস করল। সেদিন থেকেই বই পড়াটা
নেশায় রূপ নিলো। এর কিছুদিন পরে "তোমাদের
এই নগরে" পড়ে হিমুর সাথে পরিচয়। যে কদম
ফুলকে বল মনে করতাম, সে কদম ফুলকে
সেদিন থেকে নতুন করে চেনা শুরু।
ক্লাস নাইন - টেনে সাহিত্যের খেলা খাতায় লিখে
পাচে, চার করে অনেকেই পেয়েছি, কিন্তু
সত্যিকার ভাবে তার ভাবার্থ কয়জন বুঝেছি??
হ্যা, উনি সেই বাজারি লেখক যিনি আমাকে প্রমথ
চৌধুরীর বলে যাওয়া কথার মানে শিখিয়েছেন। আমি
খেলতে পারি না তাও আনন্দের জন্য খেলতে
যাই। সাহিত্য বুঝি না তাই বাজারি লেখকের বই পড়েই
আনন্দ পাই। আচ্ছা সাহিত্য বুঝার কোন দরকার কি
আসলেই আছে?? পড়ে আনন্দ পাই এটা কিএ মুখ্য
না???

আমরা সমরেশ, মানিক, সুনীল পড়ি আর বলি মধু মধু।
অবশ্যই আমি নিজেও সমরেশ, মানিক, সুনীলের
লেখার ভক্ত। দেশি- বিদেশি কম লেখকের বই
পড়িনি, তাই বলে যার হাত ধরে এই নেশার শুরু তাকে
কোন সন্মান দিবো না?? আমার মনে হয় হুমায়ূন
স্যার ওপার বাংলার লেখক হলে তাঁকে নিয়েও মধু মধু
করতাম।
গুনীদের কদর করতে আমরা জানি না। স্যার তার এক
লিখায় গান্ধী কে সমকামী প্রমান করে প্রকাশিত
এক বইয়ের প্রেক্ষিতে বলেছিলেন, "আমরা
বোধহয় মানী লোকদের অসন্মান করে আনন্দ
পাই। ব্যাপারটার মনস্তাত্তিক ব্যাখ্যা থাকতে পারে।
আমরা যারা সাধারণ তারা বলতে পারি, এই দেখো, তুমি
আমাদের মতই সাধারণ। " আএমার কাছেও ব্যাপারটা
এমন মনে হয়। হুমায়ূন আহমেদ অশ্বডিম্ব প্রসব
করেন এইটা বলতে পেরে অনেকেই দাঁত
কেলাতে দেখেছি।
আমার আজীবন আফসোস একটাই কাছে থেকে
এই নির্লিপ্ত মানুষটিকে দেখার ভাগ্য হলো না। এত
স্পষ্ট ভাবে সত্য এদেশে কজন মানুষ বলে
গেছেন?? আজ তাঁর জন্মদিনে তাঁর জন্য রইল
শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ জন্মদিন, কথার জাদুকর।
(একজন বাজারি পাঠকের পক্ষ হতে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×