এখন অনেকেই মনে করেন যে,ব্লগার মানেই নাস্তিক।ব্লগে লেখালেখি করলে ইসলামের বিরুদ্ধেই লেখালেখি করা হয়।যারা এই ধারণা পোষণ করেন,তাদেরকে বলতেসি,ভাই আপনাদের ধারণা সম্পূর্ণরূপেই ভুল।
ব্লগ হচ্ছে স্বাধীনভাবে লেখালেখি করার একটা মাধ্যম।এখানে যারা লেখালেখি করেন,তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।কিছু কিছু লোক যদিও এখানে ধর্ম নিয়ে কিছুটা কটুক্তি করে থাকেন,তবুও বেশির ভাগ ব্লগারই সাধারণত ধর্ম নিয়ে কোনো ধরণের খারাপ মন্তব্য করেন না।
আজকে যারা ব্লগারদের শাস্তির দাবিতে লং মার্চ করতেসেন,তাদের উদ্দেশ্যে বলতেসি যে,আপনাদের ভুল ধারণা যে সকল ব্লগারই নাস্তিক।ব্লগারদের মধ্যেও অনেক সাচ্চা মুসলমান আছেন যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায পড়েন।ড.ইমরান এইচ সরকারও তাদেরই একজন।
আপনাদের মধ্যে ব্লগারদের সম্পর্কে যে ভুল ধারণা আছে,তা দূর করার জন্য আমি বলবো যে,আপনারা বিভিন্ন ব্লগারদের ব্লগ পড়ে দেখেন।তখনই আপনারা বুঝতে পারবেন যে,এই ব্লগারদের মধ্যে কোনো ইসলামবিদ্বেষ নেই।তাদের লড়াই কেবলমাত্র যুদ্ধপরাধীদের বিরুদ্ধে,আমাদের দেশের স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে।
আশা করি,তখন আপনাদের ভুল ভেঙে যাবে।ধন্যবাদ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




