জাইনার স্কুলের পড়া "আদর্শ ছেলে", কুসুমকুমারী দাশের ছড়া
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন; ‘মানুষ হইতে হবে’- এই যার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান; নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চায় বল, কথায় কথায়-আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।
আমি ওকে যখন ব্যাখ্যা করতে গেলাম, আর বলছিলাম বারবার "দ্যাখো মা, তোমাকে তাহলে এইরকম হতে হবে, মানুষ হতে হবে..." সে বল্লো, "আম্মু এই কথাগুলা তো ছেলেদের জন্য, আমি তো মেয়ে!! আমাদের ক্লাসের ছেলেগুলা খুব দুষ্টু, ওদেরকেই আসলে মানুষ হতে হবে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




