সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়া। বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯০% মুসলমান হওয়া সত্বেও এখানে মুসলমানদের ঈমানের উপর একের পর এক আঘাত আনা হচ্ছে। সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছাড়া একজন মুসলমান, নিজেকে প্রকৃত পক্ষে মুসলমান হিসাবে দাবি করতে পারে না। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক এরশাদ করেছেন, "আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপর ও তাঁর ফেরেশতাদের উপর ও তাঁর কিতাবের উপর ও তাঁর নবী ও রাসুলদের উপর ও কিয়ামতের উপর ও ভাল মন্দের মালিক আল্লাহর উপর এবং মৃত্যুর পরে পুণঃ জীবিত হওয়ার উপরে বিশ্বাস স্থাপন করলাম"। কোন মুসলমান যদি এই কালামের কোন একটির উপর বিশ্বাস স্থাপন না করে, তবে সে আর মুসলমান থাকবে না। সংবিধান পুণর্মুদ্রণের পূর্বে আইন বিশেষঙ্গ ও আইন মন্ত্রনালয় সমপর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট একজন সাধারণ নাগরীক হিসাবে আমার অনুরোধ- বর্তমান সংবিধানের ৮ নম্বর অনুচ্ছেদে "সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি" এই অংশটুকু বাদ না দিয়ে সংবিধান পুনর্মুদ্রণ করুণ।
আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুণ আর নাইবা করুণ, তাতে আল্লাহ বা মুসলমানদের কোন ক্ষতি হবেনা। বরং ক্ষতি হবে বর্তমান সরকারের। ক্ষতি হবে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


