somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহেদ শাহরিয়ার জয়
সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই.."শাহেদ শাহরিয়ার'',জয়' নামটা বন্ধুদের দেয়া।ওটা'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

কান্নার রঙ

০১ লা জুন, ২০১৫ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জমিদার সাহেবের বড় মেয়েটা কাঁদছে,কান্নার কারণটা আমার জানতে খানিক সময় লেগেছে বই কি!ওরা সাধারণত কাঁদেনা,কাঁদার কারণ হিসাবে হয়তো তেমন কিছু পায়না।ওদের না আছে ক্ষুধার জ্বালা,না আছে ভবিষ্যত অনিশ্চয়তা।তাই ওদের কান্নাটা অবশ্য সিরিয়াস কোন বিষয় নিয়া হবে,এটাই স্বাভাবিক।রহস্যবেদ করতে আমাকে অবশ্য বেগ পেতে হয়নি,জমিদার সাহেবই রহস্যের জট ভাঙ্গালেন।ওনার বড় মেয়ে এবার এস এস সি তে ৪.১১ পেয়েছে,জিপিএ ৫ না পাওয়ায় নাকি কাঁদছে!
ভাবলাম,ব্যপারটাতো সত্যিই সিরিয়াস!পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাবার পরও যদি রেজাল্ট এমন হয় মনটা আসলেই মানার কথা না!সত্যিই মেয়টার ভাগ্যটা খারাপ!জেএসসি পরীক্ষায়ও বেচারির একই অবস্থা!ভাগ্যিস এক্সামিনার ব্যটা ফেইল করায় দেয়নি।সময়ের ব্যবধানে মানুষের আবেগ- অনুভূতি পরিবর্তনের কথা বইপত্রে পাওয়া যায়,সেটা এখন মানুষ প্রত্যক্ষ করছে।কারো কারো হয়তো মনে আছে,সময়টা ২০০৩ইং; বাংলাদেশের সর্বকালের জনপ্রিয় টিভি,বিটিভিতে রাতে একটা বিনোদন অনুষ্টান প্রচারিত হতো,নাম ছিল 'ইচ্ছাপূরণ'। সেবার এসএসসি পরীক্ষায় মানবিক শাখা হতে একজন জিপিএ ৫ পেয়েছিল আর দুর্ভাগ্যক্রমে সে আবার অন্তজ শ্রেনির ছেলে ছিল।বাবা শ্রমিক,দিন আনে দিন খায় অবস্থা।তাকে ইচ্ছাপূরণ অনুষ্টানে অতিথি করা হয়েছিল,যেখানে তার কয়েকটা ইচ্ছাপূরণ করা হয়েছিল,সে যখন রাষ্ট্রপতির সাথে দেখা করার সুযোগ পেল কিংবা রাষ্ট্রপতি কর্তৃক বিনাবেতনে পড়ার সুযোগ পেল তখন খুশিতে তার চোখে দু' এক ফোটা জল আসা স্বাভাবিক।কিন্তু টিভি সেটের সামনে বসা একটা আধা- বৃদ্ধা মহিলার হাউমাউ কান্নার শব্দ এখনো আমার কানে বাজে,ওনার ছেলে ক্লাসের সেকেন্ড বয়,মহিলার স্বামী একজন প্রান্তিক কৃষক,ওনার হয়তো আশা ছিল ইচ্ছাপূরণ অনুষ্টানে ওনার ছেলেই অতিথি হিসাবে যাবে।তা আর হয়নি,ছেলেটি সেবার এক বিষয়ে খারাপ করে।কর্ণফুলির পাশ থেকে রাত দশটায় তাকে ধরে আনা হয়েছিল,ততক্ষণে কর্ণফুলিতে জোয়ার এসে গেছে ওর চোখের নোনতা জলে!
সেই দিন আর এ দিনের মধ্যে কত্ত ফারাক!তখন হাতে গুনা কয়েকজন ভাল নম্বর পেত,পাশ করার খুশির চাইতে ফেইল করা পার্টির কান্নার আওয়াজটা বাতাসে ভাসত বেশ ক' দিন।ফেইল করার হতাশায় ডুবে যাওয়া অনেক আত্নাই মুক্তি চাইত,পাশ-ফেইলের জগৎ হতে।আর এখন চেয়ার- টেবিলগুলাও নাকি কান্না করে,কেন তারা জিপিএ ৫ বঞ্চিত!এত্তকিছু চেন্জ হল,কান্নার রঙতো চেন্জ হতে দেখলাম না,২০০৩ সালের সেই জিপিএ৫ পাওয়া ছেলেটির কান্না,কিংবা পাশ না করা ছেলেটির আর তার মায়ের কান্না নতোবা ২০১৫ তে এসে দেখা জড় পদার্থের কান্না!মানুষ আসলেই দ্বিধান্বিত এই কান্না হাসির দোটানায়।আমি নিজেও,কারণ যে মহিলা ২০০৩ সালে ছেলের অকৃতকার্যে কান্না করেছেন কিংবা এখনো কাঁদছেন ছেলেটা যেন ৩৪ বিসিএস ভাইভায় পাশ করে একটা ক্যাডার পায় বা ঐ মেয়েটার কথাই বলি যে জিপিএ৫ না পাবার দুঃখে কাঁদছে তাদের কান্নার প্রত্যক্ষকারী আমিই,যেহেতু আমি সে আধা- বৃদ্ধা মহিলার অকালকুষ্মান্ড সন্তান আর জমিদার দুলালীর একমাত্র গৃহপালিত শিক্ষক!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ দুপুর ২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×