somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহেদ শাহরিয়ার জয়
সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই.."শাহেদ শাহরিয়ার'',জয়' নামটা বন্ধুদের দেয়া।ওটা'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

সরকারের সকল মনস্কামনা পূর্ণ হোক!

০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫জানুয়ারীর নির্বাচন নিয়ে দেশে এবং দেশের বাইরে একটা মাতামাতি ছিল,আমরা যারা গো- বেচারা টাইপ মানুষ আছি তারা ভাবি,রাজনীতি নিয়া আমাদের লাফালাফি মানায় না।বয়স ত্রিশ ছুঁই- ছুঁই,বাসায় বৃদ্ধা বাবা- মা ছানি পরা চোখেও স্বপ্ন দেখছেন: ছেলে মানুষ হবে,অভাব দূরে যাবে,সুখ কাছে আসবে; বাসায় তিনটে বিবাহযোগ্য মেয়ে আছে,বাজারে পাত্রের দাম চওড়া!ছেলের চাকুরী হলে হয়তো কিছু একটা হতো।অন্যদিকে ছেলেরাওতো কাউকে কথা দিয়ে রেখেছে: চাকুরিটা হলেই প্রস্তাব পাঠাবে!এত্ত স্বপনে বিভোর চোখে আমার মত কেউ জল দেখতে চায়না।তাই সরকার যাই,তা- ই ভাল।বিসিএস এর জন্য নাহয় কোন একটা রাজনৈতিক দলের বংশের কুন্ডলীটা কষ্ট করে মুখস্ত করলাম,এতটুকু কষ্ট স্বীকার না করলে আমার চাকুিরির আশাটা বিন্দুমাত্রওযে থাকে না।
কোন কিছু না পেলে সান্তনা হিসাবে নিয়তীর কথা ভাবতে পারি,কিন্তু আশা ছাড়তে পারি না।তাই সরকারি পরীক্ষাগুলোতে যখন চোখের সামনে কেউ মোবাইল কিংবা ট্যাব খুলে একই বেঞ্চে লিখতে বসে,আমি কিছু বলি না,ভাবি এটা আমার নিয়তি,হয়তো এটার চেয়ে ভাল কিছু হবে!পরের দিনে পত্রিকার পাতায় নিয়োগ বিজ্ঞপ্তি নতুন আশার সঞ্চার করে।উপজাতি কিংবা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ব্যাংক ড্রাফ্টে টাকার অংকটা আমার ৫গুণ কম হয়,তবুও আমি কৃষক পিতার গরুর দুধ বেচা টাকায় ব্যাংক ড্রাফট করি,স্বযত্নে তথ্য দিয়ে,বারংবার চেক করে ফর্ম পূরণ করি।এতোকিছুর পরও হয়তো পরীক্ষার হলে কেউ মোবাইল খুলে লিখবে,কেউ আগের রাতে প্রশ্নপত্র পেয়ে যাবে আর আমাদের মান্যবর কোন মন্ত্রী অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেবেন,আমার মতো কেউ নতুন সার্কুলারের সন্ধান করবে।
আজকাল সার্কুলারগুলাও বড্ড আজব কিসিমের,প্রতিটাতেই কমবেশি শর্তারোপ করা: 'মুক্তিযোদ্ধা সন্তানদেন জন্য/ উপজাতিরদের জন্য/ প্রতিবন্ধীদের জন্য' মাঝে মধ্যে ভাবি: মুক্তিযোদ্ধার সন্তান আমি হইতে পারব না,সে চান্স আর নাই,জন্মগতভাবে মুসলিম তাই উপজাতি উপাধিটাও আমার প্রাপ্য নয় বাকি থাকে প্রতিবন্ধী; ওটা হওয়ার চান্স এখনো আছে,ইচ্ছে হয় ওটাই হয়ে যাই।কিন্তু বিধিবাম,সেটা হলে যে মানুষটারে বুকের এক কোনায় জায়গা দিয়েছি,যার জন্য স্বপনগুলোরে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখছি সে কি পাশে থাকবে!?থাকার কথা না,তাই ইচ্ছাটাও বেশিক্ষণ লাস্টিং করে না।একটা জিনিস লাস্টিং করে,যেটা মনের মধ্যে পাস্টিং করা: একটা চাকুরি দরকার।হোক না ৫৬ শতাংত কোটা কিংবা এক বিসিএস- এ তিন বছর সময় পার,তবুওতো ৪৪ শতাংশ জায়গা আছে,বয়স ত্রিশ হতেও কিছুটা দিন আছে,আমি কিছু জানতে চায়না-না ৫জানুয়ারির নির্বাচন সম্পর্কে,না গুম- হত্যা- ধর্ষণ কিংবা নারী নির্যাতন,পেট্রোল বোমা আতংক,কোন কিছুই না।প্রিয় রাজনৈতিক দল: আপনারা যত সাল ইচ্ছে ক্ষমতা ধরে রাখেন,যা ইচ্ছে করেন,প্রমিজ আমি রাস্তায় নামব না,আমরা চাকর শ্রেনির লোক,আমার একটা চাকুরি দরকার।আমি দোয়া করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক,সাথে আমার মতো যারা আছেন তাদেরও।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ দুপুর ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×