ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হত্যার হুমকির কারণে স্বেচ্ছা নির্বাসিত ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন'কে কাতার নাগরিকত্ব দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারের রাজ পরিবার ৯৪ বছর বয়সী ভারতীয় শিল্পীকে নিজ উদ্যোগে নাগরিকত্ব দিয়েছে। ফিদা হুসেন নিজে কাতারের নাগরিকত্ব চান নি। হিন্দু দেবদেবীদের ছবি আঁকার দায়ে উগ্র হিন্দুত্ববাদীরা ফিদা হুসেনকে হত্যা করার হুমকি দেয়ার পর ২০০৬ সাল থেকে তিনি লন্ডন ও দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ১৯৯০ এর দশক থেকেই ফিদা হুসেনের বিরুদ্ধে শিবসেনা ও আরএসএস-এর সংগ্রাম শুরু হয় এবং তখন থেকে ভারতের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে প্রায় ৯০০ অভিযোগ দায়ের করা হয়। তবে ফিদা হুসেন নিরাপত্তার অভাবে এসব মামলা মোকাবিলার উদ্দেশ্যে ভারতে যেতে পারেন নি। ২০০৬ সালে শিব সেনা হুসেনকে হত্যার জন্য ১ কোটি ১৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। কাতার তাকে নাগরিকত্ব দেয়ার পর ফিদা হুসেন হয়তো ভারতীয় পাসপোর্ট পরিত্যাগ করবেন, কারণ, ভারতীয় আইনে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ। ফিদা হুসেন ভারতের অন্যতম ধনী চিত্রশিল্পী। লন্ডনে তার অনেক চিত্রশিল্প নিলামে ১০ লাখ ডলারের চেয়ে বেশী মূল্যে বিক্রি হয়েছে।
ভারতীয় শিল্পী ফিদা হুসেনকে নাগরিকত্ব দিয়েছে কাতার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।