somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পালিত হচ্ছে জিয়াউর রহমানের ২৯ তম শাহাদাত বার্র্ষিকী

৩০ শে মে, ২০১০ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিন্যাশনাল নিউজ ডটকম- নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদাত বার্ষিকী। আজ রবিবার দেশজুড়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। অন্যান্য বারের মতো এবারও ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। কার্মসূচি অনুযায়ী আজ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। দলীয় নেতা-কর্মীরা ধারণ করেছেন কালো ব্যাজ। সকাল ১০টা থেকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছে দলীয় নেতা কর্মীরা। এছাড়া আজ জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হয়েছে। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে কেন্দ্রীয় কর্মসূচি।
আবার নারায়ণগঞ্জের মতো কোন কোন জায়গায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠন শাহাদৎবার্ষিকীর অনুষ্ঠান না করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এদিকে দিবসটি পালন উপলক্ষে জিয়াউর রহমানের উপর ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জাতীয় প্রেসক্লাবে। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন্ন স্থানে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাঙালি ভোজ উদ্বোধন করবেন।
উল্লেখ্য: ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বিডিন্যাশনাল নিউজ ডটকম-(ঢাকা, ৩০ মে ২০১০)

Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ দুপুর ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×