মিশরের শেষ রাণীর খোঁজে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিডিন্যাশনাল নিউজ ডেস্ক- প্রথমেই চোখে পড়বে একটি কাঁচের বাক্সে রাখা দু’ টুকরো প্যাপাইরাস, অর্থাৎ সে আমলের কাগজ৷ তা’তে দেখা যাবে স্বয়ং ক্লিওপ্যাট্রার হস্তলিপি৷ গ্রিক ভাষায় লেখা: ‘‘এ’টা করো”৷ আর কিছু নয়, ক্লিওপ্যাট্রার স্বামী মার্ক এ্যান্টনির এক বন্ধুর কোনো করের ছাড় দরকার – খুবই অ-রোমান্টিক ব্যাপার, এ’ তো আর শেক্সপীয়ারের কাব্য নয়!
এ’ছাড়া দেখতে পাওয়া যাবে প্রায় ১৫০টি নানা ধরণের জিনিষ৷ সবই ক্লিওপ্যাট্রার সঙ্গে যুক্ত৷ এর মধ্যে অনেক কিছুই এর আগে কখনো প্রদর্শিত হয়নি৷ তবে ক্লিওপ্যাট্রার যে রহস্যটি ভেদ করার জন্য পণ্ডিতকুল এখন ব্যাকুল, সেটা হল তাঁর কবরের নিশানা, কেননা গবেষণা ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে৷
প্রদর্শনীর বস্তুগুলির অধিকাংশই পাওয়া গিয়েছে মিশরের টাপোসিরিস ম্যাগনা শহরে৷ এবং তার পরে ভূমধ্যসাগরের অতলে হেরাক্লিওন এবং ক্যানোপাস’এর মতো হারিয়ে যাওয়া শহর থেকে: দু’হাজার বছর আগে ভূমিকম্পের পর সমুদ্রের প্লাবন এসে যেখানে ক্লিওপ্যাট্রার প্রাসাদ ধ্বংস করে৷
বর্তমানের আলেক্সান্ড্রিয়া শহরের কাছেই সাগরের জল থেকে তুলে আনা হয়েছে ক্লিওপ্যাট্রার টোলেমি রাজবংশের এক রাজা-রাণীর লাল গ্রানাইটের মূর্তি: উচ্চতায় প্রায় ১৬ ফুট৷ সোনার হার, বালা, কানের দুল, যদিও ক্লিওপ্যাট্রার নয়৷ ক্লিওপ্যাট্রার পুত্রসন্তানের প্রস্তর মুখাবয়ব৷ তাঁর প্রেমিক জুলিয়াস সীজারের প্রস্তর মুখাবয়ব৷
রোমান সাম্রাজ্যের দুই সর্বাপেক্ষা শক্তিশালী পুরুষ প্রেমে পড়েছিলেন এই নারীর৷ মিশরের মানুষের ভালোবাসা পেয়েছিলেন মিশরীয় দেবদেবীদের গ্রিক দেবদেবীদের সঙ্গে মিলন ঘটিয়ে৷ নিজে পাঠ নিয়েছিলেন অঙ্কশাস্ত্রে, ভেষজশাস্ত্রে, বিভিন্ন বিদেশী ভাষায়৷ শেষমেষ যা’তে বিজয়ী রোমকদের হাতে জনসমক্ষে অপমানিত না হতে হয়, সেজন্য রাণী ক্লিওপ্যাট্রা আত্মহত্যা করেন৷ এখন সকলের আশা যে, আলেক্সান্ড্রিয়া থেকে ৩০ মাইল পশ্চিমে টাপোসিরিস ম্যাগনায় মিশরের শেষ ফারাও রাণী ক্লিওপ্যাট্রার কবর খুঁজে পাওয়া যাবে৷
পাওয়া যাক আর নাই যাক, শিল্পকলায়, সাহিত্যে, ফিল্মে সেই সুন্দরী, বুদ্ধিমতী, প্রতিভাধর, ক্ষমতাশালী মহিলার স্মৃতিসৌধ তো সর্বত্র ছড়িয়ে রয়েছে৷ কেননা তিনি ছিলেন – একজন স্বাধীনচেতা আধুনিক নারী৷
বিডিন্যাশনাল নিউজ ডেস্ক- (ঢাকা, ০৬ মে ২০১০)
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।