ঢাকা, জুন ১১, বিডিন্যাশনাল নিউজ ডটকম – হাইকোর্টের দেওয়া রায়ে আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সরকারি সিদ্ধান্ত স্থগিত হওয়ার পর বিশেষ বুলেটিন বেরিয়েছে পত্রিকাটির। বৃহস্পতিবার এই আদেশ পেয়ে পত্রিকাটির অনলাইন এডিশন শুরু হয়েছে। গত ২ জুন প্রকাশনা বাতিল হওয়ার পর আমার দেশ পত্রিকার প্রেসে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। পত্রিকা কর্তৃপক্ষ হাইকোর্টের দেওয়া রায়ের কপি সংগ্রহ করে প্রেসটি দ্রুত খুলে দেয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করছে । উল্লেখ্য, গত জুন মাসের ২ তারিখে আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণা মামলার প্রেক্ষিতে পত্রিকার প্রকাশনা বাতিল করে ওই দিন রাতেই তেজগাঁওয়ে অবস্থিত প্রেসে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। ঐদিন রাতেই ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পর পত্রিকার সংবাদকর্মীরা কারওয়ানবাজার কার্যালয়ে এসে কাজ শুরু করেন বলে জানান পত্রিকাটির উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
শুক্রবারের সংখ্যা হিসাবে বৃহস্পতিবার রাতে পত্রিকাটির ৪ পৃষ্ঠার বিশেষ বুলেটিন ছাপা হয়। এর প্রিন্টার্স লাইনে লেখা হয় ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী, আমার দেশ পাবলিকেশন্স লি. ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত। তবে পত্রিকাটির প্রেস এখনো পুলিশ হেফাজতে আছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ বলেন, হাইকোর্টের রায়ের কপি পেলে ছাপাখানা খুলে দেবেন তারা। তবে রাত ৯টা পর্যন্ত তিনি কোনো কপি পাননি বলে জানান। বিডিন্যাশনাল নিউজ ডটকম (ঢাকা, ১১ জুন ২০১০)
Click This Link
আমার দেশ পত্রিকা প্রকাশনা পুনরায় শুরু : বিশেষ বুলেটিন প্রকাশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।