ঢাকা, ১১ জুন (বিডিন্যাশনাল নিউজ ডটকম): বর্ণাঢ্য আর জমকালো কনসার্টের মাধ্যমে শুরু হলো বিশ্বকাপ ফুটবল ২০১০ এর আমেজ। জোহানেসবার্গের সকার সিটি স্টেডি জমকালো এই কনসার্টের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিকতা শুরু হলো। আজ শুক্রবার বিশ্বকাপ ফুটবলের আফ্রিকা আসরের উদ্বোধন হবে। আজ শুক্রবার রাত ৮টায় সকার সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের খেলা। কনসার্টে শুধু স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নয়, পুরো আফ্রিকা মহাদেশের সংস্কৃতি বিশ্ববাসীর সামনে শৈল্পিক উপস্থাপনায় তুলে ধরা হয়। এক সময় অন্ধকার মহাদেশ হিসেবে অভিহিত আফ্রিকা আন্তর্জাতিক অঙ্গনে তাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরেছে বিশ্ববাসীর সামনে। তিন ঘণ্টার এই কনসার্টে আফ্রিকান তারকারা ছাড়াও বিশ্ব কাঁপানো পপ গায়িকা শাকিরা, জন লিজেন্ড, এঞ্জেলিক কিদজো, এলিসিয়া কিয়েসসহ বিশ্ব তারকারা অংশ নিয়েছেন। ২০০৬ সালের বিশ্বকাপে থিম সং গেয়েছিলেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। এক গানেই মাতিয়েছিলেন পুরো বিশ্ব। এবার গাইলেন ইয়াকা, ইয়াকা। এর অর্থ হচ্ছে এখন সময় আফ্রিকার।
কনসার্টে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্বকাপ মাতানো সাবেক ফুটবলাররাও।
এবারের বিশ্বকাপে ৮টি গ্রুপে ৩২টি দল অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি দল। সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের জি গ্রুপকে এবার গ্রুপ অব ডেথ বলে আখ্যায়িত করা হচ্ছে। জি গ্রুপে খেলছে ৫ বার বিশ্বকাপ জয়ী ব্রাজিল, স্পেন, আইভরি কোস্ট ও উত্তর কোরিয়া। এছাড়া গ্রুপ এ তেও রয়েছে শক্ত প্রতিপক্ষ। এই গ্রুপটিতে খেলছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ে ও ফ্রান্স।
Click This Link
জমকালো কনসার্ট : বিশ্বকাপের মহারণ আজ থেকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।