somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্র্যতা নির্মূলের বাজেট চাই

১৬ ই জুন, ২০১০ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিন্যাশনাল নিউজ ডটকম-শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে আগামী ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোমধ্যে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছেন। জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনা চলছে। দেশের সেমিনার, আলোচনা আর বিজ্ঞদের রোজনামচায় এখন বাজেটের আলোচনা। বাজেটের সুফল-কুফল নিয়ে হিসাব কষছেন তারা। কিন্তু দেশের জনসংখ্যার বড় অংশ, যাদের জন্য এই বাজেট তারা এর সম্পর্কে কিছুই জানে না।
বাজেট আসলেই ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায় ব্যবসায়ী মহলে। কোন পণ্যের দাম কমলো-বাড়লো এই হিসাব মেলাতে তারা মরিয়া। এক্ষেত্রে বেড়ে যায় অসাধু ব্যবসায়ীদের দৈরাত্য।
আগামী অর্থবছরের জন্য এক লাখ ৩২ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাসী নয়। তবে প্রবৃদ্ধি অর্জন করতে হলে বর্তমান উন্নয়ন ব্যবস্থাপনাকে আরো দক্ষ ও শক্তিশালী করতে হবে। করজাল বৃদ্ধি ইতিবাচক পদক্ষেপ, করের টাকায় রাজস্ব যোগানোর পরিকল্পনা প্রশংসনীয়। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ণও ইতিবাচক। তবে বাস্তবায়ন যোগ্য প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করে।
বাজেট বিশেষজ্ঞরা বলেছেন, দেশের জনসংখ্যা ও প্রয়োজনের তুলনায় প্রস্তাবিত বাজেট বড় নয়, তবে এর বাস্তবায়ন সক্ষমতার বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ হবে না। এটা সাড়ে ৫ ও ৬ এর মাঝামাঝি হতে পারে। একই সাথে বর্তমান উন্নয়ন ব্যবস্থাপনায় আগামী অর্থবছরের প্রাক্কলিত ৬ দশমিক ৭ শতাশং জিডিপি অর্জনও কঠিন হবে।
প্রস্তাবিত বাজেটে বিদ্যুত, অবকাঠামো ও কৃষি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় শিল্পের সংরণ এবং রপ্তানি খাতকে প্রণোদনা দেওয়ার জন্য যা করার সেটাও মোটামুটি করা হয়েছে। রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগও রয়েছে।
জাতীয় বাজেটের এতসব আলোচনার ভীড়ে বড় বিষয়টি সব সময় বাদ পড়ে যায়। আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, জাতীয় আয় বাড়ছে, মাথাপিছু আয়ের পরিমাণ বাড়ছে। অনেক ইতিবাচক দিক রয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো- সমাজে বিরাজমান বৈষম্যও বাড়ছে পাল্লা দিয়ে। প্রবৃদ্ধির সুষম বন্টন হচ্ছে না। এবারও বাজেট প্রস্তাবের পর আলোচনা-পর্যালোচনায় এই বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রবৃদ্ধির সুফল ভোগ করতে হলে সমাজে বিরাজমান বৈষম্য কমাতে হবে।
দিনের পর দিন বাড়তে থাকা ধনী-দরিদ্রের বৈষম্য সমাজে বিরাজমান থাকলে বড় অঙ্কের বাজেট কোন সুফল আনবে না। তাই আমাদের প্রত্যাশা, বাজেটের সুফল সমাজের সর্বস্তরে পৌছানোর কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। বাজেট হবে দারিদ্র নির্মূলের রূপরেখা।


Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ রাত ৮:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×