১.
আমি ঢাকার বাইরে একটা শহরে থাকি। ঢাকায় ছিলাম ০৭ পর্যন্ত। আবার ফিরে যাবার ইচ্ছে আছে ১১ তে। ঢাকা ছাড়তে চাইনি, কিন্তু উপায় ছিলনা। মনে হচ্ছে খারাপ হয়নি ঢাকা ছেড়ে। বুঝতে পেরেছি কি অত্ত্যাচার আমরা করছি ঢাকার উপর। এই ঢাকা এখন তার প্রতিশোধ বুঝি নেয়া শুরু করেছে। এই মাত্র ক'দিন আগে বাসায় গেলাম(ঢাকা) ১০;৪৫'এ শনিরআখড়ায় বাস জ্যাম'এ পড়ে ঢাকায় ঢুকতে ঢুকতে ১;১৫। বাসায় সবাই আতঙ্কে অস্থির কিভাবে বাসায় ফিরব এত রাতে। কিন্তু এই টেনশান কি আমার পরিবারের করার কথা ছিল? এইটুকু রাস্তা পেরুতে আমার কি ২;৩০ লাগার কোনো কারন আছে?
যাই হোক বাসায় ফিরে শাওয়ার নিতে যাব, হঠাত দেখি কলের মুখে কাপড় পেচানো, কি বেপার জিজ্ঞেশ করে জানতে পারলাম কল দিয়ে জোক আসে, মাঝে মাঝে কেচো-ও। রিজার্ভার পরিস্কার করেও কোনো লাভ হয়নি। আমাদের বাসায় কম, আমাদের পাশের একবাসায় ২০০-২৫০ জোক পেয়েছে। সবচেয়ে আশ্চর্য হল বাসার কারই কোনো মাথা বেথা দেখলাম না, এতাই যেন স্বাভাবিক। চলবে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


