অবশেষে খবর পেলাম
রাজকন্যা গৃহবন্দী ;
হাতে পায়ে শৃঙ্খল এখন নিত্য সঙ্গী তার ;
তবু মনে তার নিত্য যাওয়া আশা
আগের মতোই ।।
মনে শৃঙ্খল পরাতে পারে এমন
শৃঙ্খল আজতক কে করেছে আবিষ্কার আর ?
অবশেষে খবর পেলাম
রাজকন্যা গৃহবন্দী ;
গৃহেই তার বড্ড অসুখ আজকাল;
আমি তবুও খুলে রেখেছি সব দুয়ার ;
বকুল,গোলাপ আর রজনীগন্ধা জমিয়ে
রেখেছি রাশি রাশি ।
তুমি কেঁদনা রাজকন্যা
আমি তো জানি;
সুদিন আসবেই ।।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




