somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

ধর্ম হচ্ছে বিশাল সাইজের একটি মুলা - কেন বলেছি

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বলেছিলাম ------ "ধর্ম হচ্ছে বিশাল সাইজের একটি মুলা । যা আসমানে ঝুলছে । আর জমিনে বসে কেউ সেই মুলার চাষ করছে আবার কেউ সেই মুলা ব্যবসায়ী হয়ে গেছে । একটু গুজ গাছ করে নিতে পারলেই ব্যবসা বেশ জমে যায় । চাবি মাইরা দিছে ছাইড়া অবস্থা । থামার নাম নাই । যে যেখানেই জন্মাক না ব্যাপার না মুলার ছায়ায় আসতেই হবে । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাকে দড়ি দিয়ে ঘুরাবার জন্য এই মুলাটির রয়েছে মারান্ত্রক গুন । কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে এই মুলার কারণে । এখন ও যাচ্ছে । প্রতি ঘণ্টা,মিনিট, ক্ষণে মানুষের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসছে এই মুলার দোহাই দিয়ে ।"

মানুষের জন্মের পরেই তার উপর ধম নামের বোঝা চাপিয়ে দেওয়া হয় । বেছে নেবার কোন সুযোগ নাই । পছন্দ হোক বা না হোক সারা জীবন বয়ে বেড়াও । এর অন্যথা করতে চাইলেই হই হই রই রই । জাত গেল, পাত গেল বলে রব উঠে । আরে বাবা সময় দাও , বুঝতে দাও আগে কোনটা ভাল, কোনটা মন্দ । না কোন অপশন নাই , তুই হিন্দুর ঘরে জন্মেছিস ? তুই হিন্দু , যা এখন পূজা কর, মাটি দিয়ে বানানো মুতিকে মা ডাক, ভগবান মান। মুসলমানের ঘরে জন্মেছিস ? তুই মুসলিম, যা এখন বুঝে, না বুঝে কোরআন পড় , মোল্লা গো কথায় কথায় মাথা ঝাঁকা । খৃষ্টান ঘরে জন্মেছিস ? যা বেটা, খোদার পুত্র বানিয়ে তাকে ঘরে ঝুলিয়ে রাখ । তোর কোন মুক্তি নাই ।

যারা নীরবে ধর্ম পালন করে তাদের নিয়ে আমার কোন প্রশ্ন নে কোন বক্তব্য ও নেই । যে যার ধর্ম পালন করবে এটাই হওয়া উচিত । কিন্তু যখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয় সেটা সহ্য হয় না । কষ্ট লাগে । ধর্ম একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার নিজ ধর্ম পালন করতে গিয়ে ঢাক ঢোল পিটিয়ে অন্যকে কষ্ট দেওয়ার কোন মানে দেখি না ।

সারা দেশে বাচ্চাদের পরীক্ষা চলছে অথচ একদিকে মন্দিরে মাইক বাজিয়ে কীর্তন চলছ, লাউড স্পিকারে হিন্দি গান বাজছে অন্যদিকে রাস্তার উপর চলছে ওয়াজ মাহফিল। মাঝখানে বাচ্চাদের অবস্থা টাইট । সারা রাত কীর্তন আর ওয়াজ করে পেট মোটার দল পোলাও কোরমা খেয়ে বকশিস নিয়ে বাড়ি ফেরে , একবারও ভাবে না পরীক্ষার পড়া পড়তে না পারা বাচ্চাদের উপর এসব কি প্রভাব ফেলছে । পরীক্ষা না হয় পাশ করে যাওয়া যাবে কিন্তু বাচ্চাদের মনের উপর যে, প্রভাব রেখে যাচ্ছে তা কি কোনদিন যাবে । এসব কি ঠাকুর বা মোল্লারা কখনও ভেবে দেখেছে ? বাচ্চাদের লেখা পড়ার কথা না হয় বাদ দিলাম, কতো বাড়িতে কতো অসুস্থ মানুষ রয়েছে তাদের কথা কি কেউ একবার ভেবে দেখেছেন ? শব্দ দূষণে তাদের কি অবর্ণনীয় কষ্ট হচ্ছে ।

কখনও কি শুনেছেন, কোন মসজিদ বা মন্দির থেকে বলা হয়েছে, আসুন সবাই মিলে দান করে সেই অর্থ দিয়ে এলাকার দুস্থ পরিবারগুলোকে পুনর্বাসন করি । সাহায্য করি । না শুনেন নাই । শুনবেন ও না । অথচ মসজিদে গেলে শুনা যায় গত সপ্তাহে কতো ভিক্ষা উঠেছে । সেই সঙ্গে ভয় ভীতির সঙ্গে অনুরোধ থাকে মসজিদ/ মন্দিরের দান বাক্সে আরো বেশি করে ভিক্ষা দেওয়ার । তা হলেই পেটে মোটার দল পেট পুরে খেতে পারে ।

অনেকে আমার নাম বদলাতে বলেছেন । আরে ভাই একটু ভেবে দেখুন তো ? অন্যের নাক কেটে যাত্রা করা কোন ধমেই সমর্থন করে না । এসব হচ্ছে শুধু মূর্খতার কারণে । মূর্খতা বন্ধ করতে হবে । লোক দেখানো ধার্মিকরা সমাজের শক্র । তারাই এসব করে বেড়াচ্ছে । ধর্মের মূলা টানিয়ে মানুষ ঠকাচ্ছে । পেটে মোটা করছে । ধর্মের নাম দিয়ে তোবারক বা প্রাসাদ করে সেই তোবারক বা প্রাসাদ খেতে হলে আবার টাকা দিয়ে খেতে হয় । কি আজব তাই না ? ঈশ্বর খোদা বিক্রি হয়ে যায় অর্থের বিনিময়ে । অথচ ধর্মে বলা আছে নাম মাত্র মূল্যে তোমরা এসব বিক্রি করো না ।

কে কি করবে, কোন ধর্ম কিভাবে পালন করবে তা নিয়ে আবার কোন বক্তব্য নেই , আমার আগ্রহ ও নেই । কিন্তু আমি বলতে চাই ধর্মের নামে এমন কিছু করা উচিত না - যা অন্যের জন্য কষ্টের কারণ হয়ে দাড়ায় । প্রকাশ্য ইবাদতের চেয়ে গোপন ইবাদত খোদার অনেক প্রিয় । ধর্ম হচ্ছে শান্তির জন্য । এই শান্তি ই এখন বিশ্বময় কেন অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ! এটি হচ্ছে একটি মাত্র কারণের জন্য, তা হচ্ছে মূর্খতা, অজ্ঞতা । দিনকে দিন আমরা আরো অজ্ঞ হয়ে যাচ্ছি না তো ? এসব দেখে ধর্ম কে আমার মুলা বলেই মনে হয় ।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×