somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে ডেকে এনে সর্তক করা হোক

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুক্তরাজ্য বাংলাদেশকে বারবার চোখ রাঙাচ্ছে ।
যুক্তরাজ্য প্রথমে বাংলাদেশ থেকে তাদের ভিসা অফিস সরিয়ে নিয়ে বাংলাদেশকে অপমান করেছে । বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সর্তকতা জারি করে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রের কাতারে ফেলার চেষ্টা করেছে । এখন আবার বাংলাদেশের কার্গো জাহাজ যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা বা স্থগিত করে বাংলাদেশকে চূড়ান্ত ভাবে অপমান করলো । এর প্রতিবাদ হওয়া উচিত । আধুনিক বিশ্বায়নের যুগে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না ।
পৃথিবীর কোন রাষ্ট্রই প্রমাণ করতে পারেনি বাংলাদেশে কোন জঙ্গি আছে বা বাংলাদেশকে তারা ব্যবহার করছে । এমন কি যুক্তরাষ্ট্র পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোন রাষ্ট্রের চেয়ে ভাল । বরং যুক্তরাজ্যই তাদের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না ।

একটি রাষ্ট্র তাদের দেশের নিরাপত্তার জন্য নানান ব্যবস্থা গ্রহণ করতেই পারে, কিন্তু তাই বলে নিরাপত্তার অজুহাতে বারবার বাংলাদেশকে কেন বেজে নেওয়া হচ্ছে ? ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলা হতে আমরা দেখেছি । কই যুক্তরাজ্য তো ফ্রান্সের নাগরিকদের তাদের রাষ্ট্রে প্রবেশের ব্যাপারে কোন সতকর্ত জারি করেনি । বারবার বাংলাদেশকে বেছে নেওয়ার পেছনে যুক্তরাজ্যের নিশ্চয়ই কোন নোংরা পরিকল্পনা রয়েছে । যেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে প্রশংসিত হচ্ছে । সেখানে তাদের এরকম আচরণ সহজ ভাবে নেওয়া ঠিক নয় ।

তাদের ভুলে গেলে চলবে না । গোলামির দিন নেই । গোলামির দিন শেষ । ২০০ বছরের ইতিহাস আমরা ভুলে যাইনি । যুক্তরাজ্যই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল । ইতিহাস তাই বলে । আজকের যে রাষ্ট্রে তারা বাস করছে তা সমগ্র পৃথিবীর মানুষের সম্পদ,রক্ত আর ঘামের বিনিময়ে তারা অর্জন করেছে । এবং সেটাও আজ ধ্বংসের মুখে ।

বিগত বছরগুলোতে তাদের অর্থনৈতিক দূযোগ মোকাবেলা করার জন্য মানুষের দারে দারে ভিক্ষা করতে হয়েছে । বিশ্ব বিদ্যালয়গুলো ছাত্র ভর্তির নামে কোটি কোটি পাউন্ড আয় করে তাদের টিকিয়ে রেখেছে ।

যুক্তরাজ্য যা করছে তা কুটনৈতিক আইনের পরিপন্থি । বাংলাদেশে সরকারের উচিত এর প্রতিবাদ করা এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে ডেকে এনে এ ধরনের আচরণ থেকে তাদের বিরত থাকার জন্য সর্তক করা । প্রয়োজনে বিষয়টি নিয়ে তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা যেতে পারে । তাতেও কাজ না হলে জাতিসংঘে ইস্যুটি উত্থাপন করে সকলের নজরে আনা অত্যন্ত প্রয়োজন হয়ে পরেছে ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×