somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

হিজাব নিয়ে নোংরামি ......

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তনু এবং মিতু হত্যাকাণ্ডের পর হিজাব একটি আলোচিত বিষয়ে দাঁড়িয়েছে । তনু এবং মিতু হত্যাকাণ্ড দু'টি যে এতো আলোচিত হয়েছে । কোটি কোটি মানুষ তাদের হত্যাকাণ্ডের বিচার চেয়েছে । প্রতিবাদ করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তার পেছনে রয়েছে এই হিজাব । কেননা হিজাব পরিহিত মেয়ে বা মহিলাদের প্রতি মানুষের শ্রদ্ধা বোধ বেড়ে যায় । তাদের সকলে সম্মানের চোখে দেখে । বাংলাদেশের মেয়েরা যে,খুবই ধর্ম পরায়ণ তার বহি:প্রকাশ হচ্ছে হিজাব বা হেজাব । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে, হিজাব নিয়ে ফাজলামো করা হচ্ছে, মাথায় হিজাব চোখে মুখে আধুনিক সাজ সজ্জা । কড়া লিপিষ্টিক । সব দিক থেকেই শালীন । কিন্তু পায়ের দিকে চোখ যেতেই চমকে উঠতে হয় । নীচ থেকে পা জামা ইঞ্চি তিনেক উঠানো । না ঘাটকা না ঘর কা অবস্থা । বুঝলাম না এটা কোন দেশি পরহেজগারি ? হয় পরিপূর্ণ ভাবে পরহেজগারি করুণ নয় যা ইচ্ছে পোশাক পড়ুন হিজাব নিয়ে ফাজলামো করার কোন মানে দেখি না ।

কোন ধর্ম কি বলেছে আমি সে দিকে যাবো না । শুধু মাত্র নিজেকে ভদ্র বোঝাবার জন্য হিজাব পরিধানের কোন প্রয়োজন নেই । হিজাব না পরেও কোটি কোটি মা, বোন ভদ্রতা বজায় রেখেছেন । আবার হিজাব পরের ও অনেকে খারাপ কাজ করছেন। সবই হচ্ছে মানসিকতার ব্যাপার । ভাল মন্দ বোঝার বোধ সকলেরই রয়েছে । অতি আধুনিক অনেকে আবার টিশার্টের উপড়েও হিজাব পরছেন । এটা আসলে ফ্যাশনের জন্যই করছেন । কে কি করবেন কে কি পরবেন সেটা একান্তই নিজস্ব ব্যাপার । শুধু অনুরোধ সেটা দৃষ্টিকটু না হলেই হয় ।

জ্যামে আটকে থাকলে যখন দেখি রিকশাওয়ালারা হিজাব পরিধান করা মেয়েদের পায়ের দিকে তাকিয়ে মিটিমিটিয়ে হাসছে তখন মেজাজ ঠিক রাখতে পারি না। বিরক্ত লাগে ....রাগ লাগে । ইচ্ছে হয় গিয়ে বলি আপা , পা ঢাকেন । রিকশাওয়ালা কুনজর দিচ্ছে । চোখ দিয়ে ধর্ষণ করছে । আপনি ধর্ষিতা হচ্ছেন । কিন্তু বলতে পারি না । আপনি যদি আমার বোন হতেন তা হলে পারতাম, মেয়ে হলে বলতে পারতাম । কিন্তু এখন পারি না । পোশাক মানুষকে শালীন করে আবার পোশাকই মানুষকে অশ্লীল করে তুলে । আপনার গাছ আপনি কাটবেন না রাখবেন না নিলামে তুলবেন এটা একান্তই আপানার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু দৃষ্টি কটুতার কথা বলছি ।

অনেকে হয়তো বলবেন, আপনে মিয়া এতো কিছু থাকতে, মাইয়া গো পায়ের দিকে তাকান ক্যান ? নিজে ঠিক হন আগে। নিজের চোখ সামলে রাখেন । আমার উত্তর হচ্ছে, আমি তো ভাই রাস্তায় চলার সময় নিচের দিকেই তাকিয়ে চলি । তাই বেশি চোখে পরে । আসুন বিষয়টি নিয়ে নিজেদের ঘরে আলোচনা করি । নিজের মা,বোন, মেয়েদের সঙ্গে কথা বলি ... হিজাব একটি অত্যন্ত সুন্দর পোশাক এর সৌন্দর্য নষ্ট না করি ।

একজন বাংলাদেশি বিতর্কিত চটি লেখিকা ইতিমধ্যে,বলেই ফেলেছেন, হিজাব ধীরে ধীরে সেক্সি ড্রেস হয়ে উঠছে । হিজাব নিয়ে এ ধরনের কথা বলার সুযোগ যেন তারা না পায় সে পর বন্ধ করে দেই ।

পরিশেষে শেখ সাদির মতো বলতে, হয় পোষাকেই মানুষের পরিচয় । কথাটি তিনি যদিও অন্য অর্থে বলেছিলেন । তবুও এটিই পরম সত্য । বর্তমান সমাজে পোষাকে শুধু মানুষেরই পরিচয় নয় বংশেরও পরিচয় ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×