হ্যালো
তুমি কি আছো
ভাবছি তোমার কাছে যাবো
হ্যালো হ্যালো
তুমি কি আছো?
শীত গেলো, ফাগুন গেলো
আসছি বলে দক্ষিণা হাওয়াটাও গেলো
হ্যালো হ্যালো হ্যালো
তুমি কি আছো?
ভাবছি আসছে বর্ষায়
তোমার কাছে যাবো
হ্যালো হ্যালো হ্যালো
তুমি কি.......
২)
যতোবার বলো ভালবাসি
ততবারই ভাবি
তবুও কিছু রয়ে যায় বাকি...
মেঘ, রোদ, আকাশ, বৃষ্টি, ছায়া
কতো কিছু ই তো হলো -
ভাবছি,এবার একটু ধীর স্থির হবো!
বর্ষা শেষে নদীর কাক জলের মতো
শান্ত হয়ে ছুঁয়ে ছুঁয়ে থাকবো তোমার দু'কূল;
তুমি চাইলেই ছুতে পারবে
মুছে দিতে পারবে দিনশেষে জমে থাকা
শিশির বিন্দুর মতো সকল ক্লেশ ;
আচলের ছায়ায় ঢেলে দিতে পারবে
সবটুকু জমানো সুখ!
শিতানে বসে চুলে বিলি
কেটে দিতে পারবে অনাদি অনন্তকাল ...
বুকে জড়িয়ে নিয়ে দিতে পারবে মধুর উত্তাপ
সামনে ছুটি পেলেই এবার
তোমার কাছে যাবো
হ্যালো হ্যালো
শুনতে পাচ্ছো ....
হ্যালো হ্যালো হ্যালো ........
তুমি কি আছো...
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


