somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সরকারের উচিত, "জনগণকে না খেয়ে বেচে থাকার ফরমুলাটা বলে দেওয়া। "

০৯ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারের উচিত, "জনগণকে না খেয়ে বেচে থাকার ফরমুলাটা বলে দেওয়া।"
তারপর দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সব কিছু মেনে নেওয়া। জনগণের সরকার কি করে ব্যবসায়ীদের সরকার হয়ে যায় ভেবে পাইনা!! সরকারকে পরিস্কার করতে হবে , তারা কাদের স্বার্থে দেশ পরিচালনা করছে ? জনগন নাকি ব্যবসায়ি । যদি জনগনের জন্য হয় তাহলে অবিলম্বে দুনীতিবাজ,অসাধু দেশদ্রোহীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । আপনারা না পারলে, সেনাবাহিনীকে, আইন শৃঙ্খলা-বাহিনীর খবর দিন। তারা ভাল করেই জানে কিভাবে দুর্নীতিবাজদের এক রাতে ঠিক করতে হয়। এসি আর নরম গদিতে শুয়ে, বসে আর যাই হোক না কেন দেশ চালানো যায় না । তিন মাস আগে আমদানি করা , ডিও করা পণ্যের মূল্য যুদ্ধের অজুহাতে বাড়ে কি ভাবে ? আর যদি ব্যবসায়িদের স্বার্থে দেশ পরিচালনা করে থাকেন , তাহলে "জনগনকে না খেয়ে থাকার ফরমুলাটা বলে দিন । "

আমরা জনগন জানি , কি ভাবে , কেন পণ্যের মূল্য লাগাম ছাড়া হচ্ছে । কারা করছে । প্রতিটি চালের মিলে, তেলের মিলে,পিয়াজের আড়তে,খাতুন গঞ্জে,চিনির ডিপোতে অভিযান চালালে এক দিনে সব কিছুর দাম কমে যেতে বাধ্য। কোন জিনিষ কয় টাকায় আমদানি হয়, কয় টাকায় বিক্রি হয়, তা পরিষ্কার। লুকবোর উপায় নেই। দরকার শুধু দুর্নীতিবাজদের ধরার ইচ্ছা৷ কিন্তু তা না করে আলোচনার নামে, উলটো জনগণের টাকায় নাস্তা করেন।

তিন মাস আগে আমদানি করা পণ্য যুদ্ধের অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হয় কি করে? এক রাতে পেয়াজের মূল্য ২৫ টাকা বাড়ে কি ভাবে? পিয়াজ তো রাশিয়া বা ইউক্রেন হয়ে আসে না। ব্যবসায়ী কেন সংসদে যাবে? সে কেন রাজনৈতিক দলের টিকিট পাবে? সংসদ তো জনগণের স্বার্থ দেখার জন্য বানানো হয়েছে৷ ব্যবসায়ী ডিল করার জন্য নয়। তাহলে জনগণের নেতাদের বাদ দিয়ে, কোন গণতন্ত্রের নামে ব্যবসায়ীদের হাতে কেন দেশকে তুলে দিয়েছেন? এর চেয়ে তো সেনাবাহিনীর কোটিগুণ ভাল। তারা দেশকে নেতৃত্ব দিতে বধ্য পরিকর৷ সে শপথ ও তাদের নেওয়া আছ।

মন্ত্রী মহোদয় টিপু মুন্সি,আপনি কি করে ঘোষনা করেন যে, খোলা তেল, বিক্রি হবে না। মন্ত্রী মহোদয় দেশের মানুষ আপনার মতো ধনী না, যে বোতল জাত তেল কিনবে। এখনো এই দেশের কোটি কোটি মানুষ, ১০ টাকা ২০ টাকার তেল কিনে। খোলা তেল পাঁচ টাকার বোতলে ঢুকিয়ে চড়া দামে বিক্রি করে কাদের হাত মজবুত করছেন আপনি? জবাব কিন্তু দিতে হবে। জনগণের কাছে না হলেও আল্লাহর কাছে।

পরিশেষে, আফগানিস্তানের কাছে হারার পরেও বাংলাদেশে টিমকে অভিনন্দন। হারার পরেও অভিনন্দন জানালাম, কারণ টের পেলে এটার ও দাম বেড়ে যেতে পারে
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×