পড়শী নানু
২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে কয়েক যুগ আগে সবার বাড়িতে টিভি ছিল না। যাদের ছিল বেশির ভাগই ছিল সাদা-কালো। টিভি দেখতে ঘর ভর্তি হতো মানুষ দিয়ে। আমাদের বাড়িতে ছিল কালার টিভি, উঠোন ভরে যেত। আমার এক খালা, তার প্রতিবেশী বান্ধবী সহ গেছেন এক বাড়িতে টি ভি দেখতে( বাড়িতে পারমিশন নিয়ে)। যে সময় বলেছে সে সময় হয় ,তবু মেয়ে আসে না। দেরি হচ্ছে দেখে প্রতিবেশী নানু (বান্ধবীর মা)গেছেন মেয়েকে আনতে । তখন টি ভি তে সংবাদ প্রচার হচ্ছিল। নানু টি ভি দেখতে বসে সবার সাথে, কিছুক্ষন পর মাথার ঘোমটা বার বার টানে । কারন কী জানতে চাইলে বলে, লোকটা কী বার বার আমার দিকে তাকায়, যে দিকে যাই সেদিকেই তাকায়।
এই প্রতিবেশী নানু একমাত্র বউ। অনেক জমি-জমা। কোনো অভাব নেই। মেঝো ছেলেকে মাত্র বিয়ে করিয়েছে। একদিন উঠোনে অনেক ধান, ছেলের বউ নানুকে বলল মা আমি একটু রেস্ট নিয়ে আসি। বৃষ্টি এসে ধান ভিজে যায় ছেলের বউ আসেনা। নানু তাকে দেখতে ঘরে যান , দেখেন শুয়ে আছেন। নানু বলেন ,ও বউমা তুমি বললা রেস্ট নিবে, তা তুমি শুয়ে আছ কেন?
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুনকয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন