তোমাকে নিয়ে কবিতা লিখেছি,
বললে অণুগল্প তুমি|
অনুকাব্য বলতে পারতে
জানিনা কেন গল্প বললে
তবে তোমায় ভালবেসেছি,
তাইতো বারবার কাছে আসি|
ভাল যদি বাসতে মোরে,
গল্পগুলোকে কবিতা ভাবতে,
অথচ ভালবাস যাকে,
তাঁর অবহেলাও রাখো প্রাণে,তার রাগ মনে হয় গান,
গালিগুলোও ছোটোখাটো ফান|
কতটা কাল পেরিয়ে যাবে,
সেই লোকের প্রেম তবুও না পাবে,
জানি একদিন দেখা হবে,
আমার ভালোবাসাও না ফুরাবে,
চুলগুলোও পেকে যাবে,
সেদিন উঠান ঝাড়ু দেব,
আর তোমার আমার দেখা হবে,
সেই বৃদ্ধাশ্রমে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




