somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে মনে পড়ে,বাবা . . .

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা পেশায় একজন শিক্ষক|তিনি ছাত্রছাত্রীদের ইংরেজী পড়ান|এ মহৎ কাজটি,তিনি এখনো করছেন।

তিনি অতি সহজ সরল মানুষ হওয়ায়,তাকে জীবনে অনেক বেশী দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে|তিনি মানুষকে খুব সহজেই বিশ্বাস করেন|আমার মনে হয় না,কোন মানুষ আজ পযর্ন্ত তার বিশ্বাসের মর্যাদা রেখেছে|আমি জন্মের পর থেকেই দেখি আসছি,বিশ্বাসী মানুষগুলো তাকে অনায়েসে ঠকাচ্ছে|তিনি না পারছেন কিছু করতে,না পারছেন বলতে|

আমার আম্মু যদি কখনো বলতো|
তুমি মানুষকে এত বিশ্বাস কর কেন?
তখন আব্বু শুধু,একটু হাসি দিয়ে বলতেন ।
তুমি ওসব বুঝবে না|
মানুষ যদি,আমার বিশ্বাসের মর্যাদা না রাখে|
আমি কি করব?

মানুষের অনিষ্ট চিন্তা করতে,আমার বাবাকে, আমি কখনো দেখিনি|তারপরেও আমার বাবা বিভিন্ন জায়গায় হয়রানির স্বীকার হয়েছেন|
যাক সে কথা|

বাবা মা র বড় ছেলে বলে,দুজনেই আমাকে অনেক বেশী আদর,স্নেহ এবং অনেক বেশী ভালবাসতেন|

আমার মনে পড়ে,আমি যখন প্রইমারী স্কুলে পড়তাম|তখন আব্বু আমাকে বাজারের মনোহারী দোকান এবং একটি খাওয়ার হোটেল ঠিক করে দিয়েছিলেন|যখন যা মন চাইত,তখনি এই দোকানে গিয়ে খেতাম|

ছোটবেলায় খুব মিষ্টি খেতে পছন্দ করতাম|তাই হোটেলটাতে শুধু মিষ্টির বিল বেশী উঠতো|আর মনোহারী দোকানটাতে বিস্কুট,চানাচুর,আর লজেন্সের বিলটা বেশী উঠতো|

আব্বু আমাকে প্রায়ই বলতো,তুই কি আর কিছু খাস না|তোর বিল তো খালি মিষ্টি,চানাচুর আর বিস্কুট|একথা শুনে,আমি শুধু হাসতাম|

ছোটবেলায় রাতে একবার বাবা আমাকে ডেকে তুললেন|হঠাৎ করে আমাকে কোলে নিয়ে কান্নাকাটি শুরু করলেন|আমি ঠিক বুঝতে পারছিলাম না|

পরে শুনেছি,
আব্বু, আমাকে নিয়ে কি যেন দুঃস্বপ্ন দেখেছিলেন|

আব্বু,আজ আমি অনেক দুরে থাকি|তোমাকে অনেক বেশী মনে পড়ে|তোমার আদর,স্নেহ,ভালবাসা,শাসনের অনেক বেশী অভাব বোধ করি|

দেখ না,আমি কেমন বেঁয়াড়া হয়ে গেছি|
চুলগুলো বড় বড় রেখে দিয়েছি|
আজ বাড়িতে থাকলে,
তুমি বলতে, . .বাবা . . .

মাষ্টারের ছেলেদের চুল বড় রাখতে নেই|
মানুষে খারাপ বলবে|
আমি তখন লক্ষীছেলের মত সেটাই শুনতাম|

বাবা,তুমি আর আমাকে এখন কিছু বল না|
ভাবো,আমি ভার্সিটিতে পড়ি|
হয়তো অনেক বড় হয়ে গেছি|
বাবা,আমি তোমার ছোট্ট খোকাবাবু হয়ে থাকতে চাই|

বাবা,আমি তোমার কাছে বড় হতে চাই না|
তোমাকে অনেক বেশী অভাববোধ করি এখন|

কোন কাজ করতে গেলে,তোমার উপদেশের কথাগুলো মনে পড়ে যায়|
হয়তো জীবন চলার পথে সবসময়ই মনে পড়বে|

আজ তোমাকে,
কেন জানি ।

অনেক বেশী মনে পড়ছে . . .
বাবা . . . .
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×