শোন হে নবীন,
পাবে নাকো কোন ভয়,
তুচ্ছ কারনে|
তোমরা রয়েছো বীর কাফেলাদের সাথে,
তোমরা থাকবে সঠিক পথে|
তোমরা হবে বীর সৈনিকের মত,
গর্জে উঠবে অন্যায়,অবিচার যেখানে|
ঘটতে দেবে না কোন অন্যায়,
তোমাদের সামনে|
কন্টকময় পথ পাড়ি দেবে তোমরা|
সামনে রয়েছে ঘন অন্ধকার,বিপদের সম্ভাবনা|
পাবে না কোন ভয়,
তুচ্ছ কারনে,
সাহস রাখ বুকে,
আমরা আছি তোমাদের সাথে|
তোমরাই ধরবে হাল,
দৃঢ হাতে একদিন,
জাতি পাবে নতুন ঠিকানা|
দেখাবে সহজ সরল পথ|
যে পথে নেই কোন দাঙ্গা হাঙ্গামা|
নেই কোন অস্ত্রের ঝনঝনানি,
ক্ষমতার বাড়াবাড়ি|
তোমরা পেলে সঠিক পথের ঠিকানা,
জাতি পাবে কাঙ্খিত ধরনী|
যে ধরনির স্বপ্ন দেখি আমরা|
শান্তির পৃথিবী গড়ার লক্ষ্যে,
এ পথে নেমেছি আজ|
তোমরা সংঙ্গী হবে,এ কথা নিশ্চিত|
এসো হে নবীন,
এক হয়ে যাই আজ ভেদাভেদ ভুলে|
অন্যায়,অবিচার আর বিশৃঙ্খলা রুখতে|
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




