এখনো অনুভূতিগুলো আছে
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
কোন নারীর মেসেজ পড়ে,
যখন তুমি বিরক্ত হও।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
প্রেসারটা হঠাৎ বেড়ে গেলে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
দূরে কোথাও গিয়ে ফোন করতে ভুলে গেলে,
তোমার ফিরতি ফোনে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
গরুর মাংসের বাটিটা,
ক্রমশই আমার কাছ থেকে
দূরে হটছে দেখে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
নানা রকম সবজিতে টেবিলটা
ভরে যায় দেখে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
সম বয়সী কোন বন্ধুর চলে যাওয়ার সংবাদে,
তোমার চোখে শঙ্কার ছবি দেখে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
......
একটা বিশাল তালিকা হবে,
সবাই বিরক্ত হবে,
তবে তুমি খুশি হবে,
আমি
নিশ্চিত,
নিশ্চিত,
.
.
.
নিশ্চিত।
.
মো. শামছুল ইসলাম
৩০ জানুয়ারী ২০১৯
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন