চাঁদের আলো বাঁধ ভেঙেছে
০৮ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাত গভীর। ঘুম ভেঙে গেছে। ওজু করে বারান্দায় এলাম। আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ছি। চশমা ছাড়া আমি একেবারেই অচল। তবুও মনে হলো, মসজিদের দুই মিনারের ফাঁক দিয়ে সাদা একটা আলোর বলয়। চশমাটা চোখে লাগিয়ে ফিরে আসি। সাদা মেঘ পূর্ণ চাঁদের উপর দিয়ে সাতার কেটে চলেছে। মোবাইল বন্দী করি অপরূপ আকাশে চাঁদ ও মেঘের সেই মূহুর্তগুলো। কিছুক্ষণ পর মসজিদের ছাদের আড়ালে রূপালী চাঁদ হারিয়ে যায়। চাঁদের উজ্জ্বল সাদা আলোয় ভেসে যাচ্ছে সমস্ত আকাশ - ভেসে যাচ্ছে আমার হৃদয়। কতক্ষণ পেরিয়ে গেছে জানি না। একসময় ফজরের আযান ভেসে আসে। আজ পূর্নিমা নিশ্চিত। কত তারিখ চান্দ্র মাসের? গুগল মামাকে জিগ্যেস করতেই জানিয়ে দিল ১৬ জিলকদ। প্রযুক্তি জীবনকে কত সহজ করে দিয়েছে! সব তথ্য আজ হাতের মুঠোয়। তবুও কত অসহায় আমরা করোনার কাছে। জীবন থেমে থাকে না। চাঁদের রূপালী সাদা আলোয় ভেসে যাওয়া আকাশের দিকে তাকিয়ে থাকি।ভোর হয়ে আসছে। চাঁদের বিদায়ের সময়, নতুন সূর্যের দীপ্ত আলো নিয়ে সূর্য আসছে। নতুন দিনের নতুন আলোয় স্বপ্ন দেখি - সুন্দর আগামীর
মো. শামছুল ইসলাম
৮ জুলাই ২০২০
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুন