somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখ: ২৬ মার্চ, ২০২২
.
লাল-সবুজের পতাকাটা উড়ছে। রূপনগর আবাসিকের ২৫ নম্বর রোডের শেষ সীমানায় পত পত করে উড়ছে। মুগ্ধ হয়ে দেখি। ক্লিক ক্লিক... । মনের জানালা পেরিয়ে মোবাইলে জায়গা করে নেয় বাংলাদেশের হৃদয়, লাল-সবুজ পতাকা।
.



iআমার বাসা মিরপুর আরামবাগ আবাসিকে। সেখান থেকে ১৫ মিনিট পশ্চিম দিকে হেঁটে এসে রূপনগর আবাসিকে পৌঁছেছি সকাল ৬:১৫ তে। আরামবাগ খালের মতো রূপনগর খালের দুই পাশেও গড়ে উঠেছে স্থাপনা। সরু খালে স্রোত নেই-মৃত প্রায়। কালো ঘোলা নোংরা জলে ময়লার আস্তরণ। দেখি একটা কুকুর ঘুমিয়ে আছে খালের পাড়ে। দেখে খুব মায়া হলো। ক্লিক ক্লিক...। মনের জানালা গলে মোবাইলে।
.



সামনে সরু একটা পায়ে চলা পথ আরো পশ্চিমে চলে গেছে। যাব কি যাব না ভাবতে ভাবতে পা বাড়ালাম। টিনের কিছু অস্থায়ী ঘর চরম গরিবি হালে বিরাজমান। এখানেও মানুষ থাকে। তার পাশ দিয়ে চলেছি। মনে হয় দখল কায়েম রাখতে গরিব মানুষদের এখানে থাকতে দেয়া হয়েছে। এঁকে-বেঁকে পথের শেষে এসে দেখি এক বাড়ির আঙিনা। এবার কোন দিকে যাবো ভাবছি। দেখি এক যুবক দেওয়াল ঘেরা সীমানা প্রাচীরের মধ্যে একটা গেটের ফাঁক গলে নতুন এলাকায় চলে যাচ্ছে। আমিও তার পদাঙ্ক অনুসরণ করে প্রবেশ করলাম ।
.

কালো-ঘোলা জল কোথায় উধাও। দূরে দেখতে পাচ্ছি স্বচ্ছ পানি। চারিদিকে গাছ আর গাছ – সবুজের সমারোহ। মনের মধ্যে উদয় হলো শৈশব, কৈশোর, যৌবনের প্রিয় জায়গা ধানমণ্ডি লেক। মিরপুরে এসেছি ২০১৬ এর সেপ্টেম্বরে। কিসের যেন একটা অভাব অনুভব করেছি সবসময় । আজ মনে হলো, সবুজের মাঝে এক চিলতে স্বচ্ছ পানির প্রবাহ, আর পানির বুকে সবুজের ছায়া – অনেকদিন দেখিনি। ক্লিক ক্লিক...। মনের জানালা গলে মোবাইলে।
.
[





সরু রাস্তা চলে গেছে দূরে – বহু দূরে। দুই পাশে অসংখ্য গাছের সারি। সবুজের হাতছানি আমায় ডাকছে। কিছু দূর এসে সাইন বোর্ড পড়ে বুঝতে পারলাম এটা জাতীয় উদ্ভিদ উদ্যান। আশির দশকে বন্ধুদের সাথে কয়েকবার এসেছিলাম। সেসব স্মৃতি বিস্মৃতির কোলে কোথায় হারিয়ে গেছে।
শাল/গজারী বনের ভিতরে হারিয়ে যেতে যেতে মন পড়ছে গাজীপুরের কথা। একসময় আশি-বিরাশির দিকে পিকনিক করতে গিয়েছি। হারিয়ে যাবার নেই তো মানার সেই সময়টা যেন ফিরে ফিরে আসে। ক্লিক ক্লিক...। হৃদয়ের জানালা গলে মোবাইলে।
.




উদ্যানটাকে বিভিন্ন সেকশনে ভাগ করা হয়েছে। আমি ঢুঁকেছি সেকশন ৯ দিয়ে – শাল/গজারী বনের ভিতর দিয়ে। সেকশন-৯ এর আরো একটা নাম আছে – অশোক ছাতিয়ান পান্থপাদর। সেকশন-৬ এ আছে ঘাসের সবুজ চত্বর। চত্বরের মাঝখানে মৌসুমী ফলের বাগান। সেকশন -৭ ও সবুজ চত্বর, তবে মাঝখানে মৌসুমী ফুল আর পাতাবাহারের সমারোহ। নতুন পাতার আগমনে সবুজ প্রকৃতিতে প্রাণের স্পন্দন। ঝরাপাতায় ভরে গেছে সবুজ প্রান্তের অনেকটাই। এই যে একের বেদনাময় প্রস্থান আর তার পরপর ই অন্যের উচ্ছ্বাসময় আগমন, শুধু প্রকৃতি নয়, আমাদের জীবনেও তারই প্রতিধ্বনি। ক্লিক ক্লিক...। মনের জানালা গলে মোবাইলে।
.





একরাশ মুগ্ধতা নিয়ে পথ চলছি। মুগ্ধ হবার আরো কিছু বাকি ছিল। বাঁধানো পুকুরের ঠিক মাঝখানে ছোট্ট দ্বীপটা দেখে মনটা কানায় কানায় ভরে গেল। ঠিক এমনি একটা দ্বীপ ধানমণ্ডি লেকেও আছে। স্বাস্থ্য সচেতন মানুষেরা ভীড় করেছে। কেউ দৌঁড়াচ্ছে, কেউ হালকা ব্যায়াম করছে। পছন্দ মতো জায়গা বেছে নিয়ে শুরু করে দিলাম ক্লিক ক্লিক...। হৃদয়ের জানালা গলে মোবাইলে।
.




বেশ কিছুদিন হালকা দৌঁড়ানো হয়নি। কারণ আরামবাগ মসজিদ সম্প্রসারণের কাজ চলছে। যেখানে ইটের ছোট টুকরা নিয়ে আমি আপন মনে খেলতাম, সেখানে এখন ইট বিছানো। তাই উদ্যানের খেলা জায়গায় কিছুক্ষণ দৌঁড়াই। দ্বীপের মাঝখানে যাবার গেটটা দেখলাম বন্ধদ্বীপের মাঝখানে যাবার গেটটা দেখলাম বন্ধ। দ্বীপ ও তার চারপাশের মনোরম প্রকৃতিকে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ি। ক্লিক ক্লিক...। মনের জানালা গলে মোবাইলে।
.




i
আজ স্বাধীনতা দিবসের ছুটি এবং শনিবার। মনে মনে ঠিক করি, প্রতি শুক্র- শনিবারে ছুটির ফাঁদে ফেলবো এই উদ্যানকে। যখন কোথাও একটা দরজা বন্ধ হয়ে যায়, অন্য কোথাও আর একটা দরজা খুলে যায়। সেই খোলা দরজাটা একটু কষ্ট করে খুঁজে নিতে হয়। খোলা দরজাটার সন্ধান আমি পেয়ে গেছি।
.
আরো অনেক কিছু লেখার ছিল। কিন্তু ঘুম টানছে আমাকে। সুতরাং...
[
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×