
বিখ্যাত ঔপন্যাসিক পাবলো কোয়েলহো বলেছেন, ‘যখন তুমি কোনো কিছু মন থেকে চাইবে, সেটা অর্জনের জন্য সারা দুনিয়া তোমার সহযোগিতায় এগিয়ে আসবে।’
বিয়ের দিনটাই একজন মানুষের জীবনের সবচেয়ে সুখের দিন। দুজন মানুষ একে অপরকে ভালবেসে কাছে আসে। সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করে যতদিন না মৃত্যু তাদেরকে আলাদা করে দেয়।
ফিলিপাইনের নাগরিক রোডেন গো এমন একটা দিনই তার জীবনে পেতে চেয়েছিল। আর এটাই ছিল তার জীবনের শেষ ই্চ্ছা
দুবছর বয়সি ফুটফুটে কন্যা জাকিয়াহ রোজেলকে নিয়ে রোডেন গো আর তার জীবনের একমাত্র ভালবাসা লেইজেলের হতে পারত একটা সুন্দর পরিবার।
আগামী ৮ জুলাই রোডেনের ৩০তম জন্মদিনে তারা বিয়ে করবেন বলে ঠিক করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! তার আগেই রোডেনের চতুর্থ স্তরের যকৃতের ক্যান্সার ধরা পড়ল।

পরিবার ও বন্ধু-বান্ধব রোডেনের শেষ ইচ্ছা পূরণ করতে এগিয়ে আসল। ১২ ঘণ্টার প্রস্তুতির পর রোডেনের স্বপ্ন পূরণ হলো।
রোডেনের ভাই হ্যাসেট গো বলেন, তাকে আমরা হাসপাতালের বাইরে নিয়ে যেতে পারিনি, তাই চার্চকেই আমরা তার কাছে নিয়ে এসেছিলাম।
কাঁদতে কাঁদত তিনি বলেন, কবুল বলার ১০ ঘণ্টা পরই রোডেন মারা গেল। তার বিয়েটা যেন রুপকথার এক মর্মস্পর্শী গল্প।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




