somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫০ বছর মেয়াদি ভবন চার বছরেই পরিত্যক্ত, কনফার্ম এইটার ভিতরেও বাঁশ ঢুকাইছে...!

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাইরে থেকে দেখতে আধুনিক কাঠামোর সুরম্য এক ভবন। ভেতরে গেলে যে কারও মনে ভয় ঢুকে যায়।
ভবনের একাংশ দেবে গেছে। অধিকাংশ কক্ষের দেয়ালে-মেঝেতে বড় বড় ফাটল। কক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় প্রবেশমুখে কাচের ফটক। বিমের ফাটলে বেঁকে গেছে কাচের ফটকও। খসে পড়ছে দেয়ালের ইট-সিমেন্টের আস্তরণ।
ভবনটি মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের আঞ্চলিক গবেষণাগার (মৃত্তিকা ভবন)। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ৫০ বছর মেয়াদি এই ভবন নির্মাণের চার বছরেই এ অবস্থা হয়েছে।

এক একর জায়গায় নির্মিত এ ভবন হস্তান্তর করা হয় ২০০৭ সালে। ভবন টেকসই থাকার মেয়াদ ছিল ৫০ বছর। কিন্তু চার বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এর কারণ বের করতে গণপূর্ত তদন্ত শুরু করে। প্রায় এক বছর ধরে তদন্ত চলছে। নিজস্ব ভবন ছেড়ে ভাড়া করা কার্যালয়ে মৃত্তিকা গবেষণাকাজ স্থানান্তরিত হয়েছে।

গণপূর্ত সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী বিষয়টি তদন্তাধীন বলে ভবনের যাবতীয় কাগজপত্র বর্তমান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে থাকার কথা স্বীকার করেন। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে নির্মাণত্রুটি মনে না হওয়ায় তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়নি বলে তিনি জানান। ভবনটি নির্মাণের টেকসই মেয়াদ ৫০ বছর থাকার কথা জানিয়ে উপবিভাগীয় প্রকৌশলী বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ, এটা প্রাকৃতিক। মাটির কারণে এ রকম হয়েছে। ঠিকাদারের কোনো দোষ নেই—এ জন্য ঠিকাদারকে আর খোঁজা হচ্ছে না।’

এই কথাটি বলার জন্যে উনিও নিশ্চয় টাকা নিয়েছেন ওই ঠিকাদারের কাছ থেকে...!
চুয়াডাঙ্গার ভবন নির্মাণে লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের পর বুঝতে পারলাম এইটার ভিতরেও বাঁশ ঢুকাইছে...!

এখানে কারো কারো বক্তব্য এমনও হতে পারে যে মেহেরবানী করে সরকারের উন্নয়নের জোয়ারে বাঁশ ঢুকাবেন না। দুঃখিত ভাই উন্নয়নের জোয়ারে বাঁশ ঢুকানোর জন্য...!


বিঃদ্রঃ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের এই ঘটনাটি নিয়ে প্রথম আলো নিউজ ছেপেছিলো ২০১১ সালে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×