somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাদা আমি সাতে পাঁচে থাকি না.

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুদ্রনীল ঘোষের কবিতা আওড়াচ্ছিলাম তো, তাই সেটাই শিরোনাম দিয়ে দিলাম।কারণ, আমি সত্যিই কারো সাতে পাঁচে তেমন থাকি না। রাজনীতি, দলাদলি বুঝি না, তাই চাঁদগাজী ভাইয়ের পোস্ট শুধু পড়ে যাই। কমেন্ট করার সাহস পাই না। রানু কে মারার ঘটনায় কয়দিন এমনি শুধু মুখ কালো করে বসেছিলাম। ডায়েরির কয়টা পাতা খরচ করে সে মন খারাপভাব কাটানোর চেষ্টা করেছি। যে হারে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটে সে হারে কোনদিন আবার বিবেক বাবাজি জেগে উঠে। সে ভয়ে খবর খুব একটা পড়ি কিংবা দেখিনা। যথেষ্ট সাবধান থাকি যাতে কোন খবর কানে না আসে।তা ও ঠিকই কিছু খবর কানে চলে আসে।মনটা কেমন ছটফট করতে থাকে।চেহারাটা তখন দেখতে কেমন লাগে জানি না। সামনে যে ই থাকে বলে দেইখেন আবার সরকারের বিরুদ্ধে কিছু লিখতে যাইয়েন না।আচমকা গুম হয়ে যাবেন। কেন এমন বলে বুঝি না। আমি কারো সাতে পাঁচে থাকার মানুষ না। দেশের কিছু হলে আমার কি? কোথায় কে নালায় পড়ে মারা গেল, কে চাকরি না পেয়ে আত্মহত্যা করল, কে গুম হয়ে গেল, কার মেয়ে বলল, বাবা তুমি কানতেছো যে? এ তে আমার কি আসে যায়? আসলেই বা কি?আর না আসলেই বা কি? আর আমার মত চার দেয়ালে থাকা মানুষ কিছু লিখলে সরকারের ই বা কি?
আমার লিখতে ইচ্ছে করে, একটু আধটু লিখতে লিখতে দু চারটা গল্প লেখা হয়ে যায়। তাতেই আমি খুশি।
একদিন ডাক্তার দেখিয়ে উবারে করে ফিরছিলাম।উবারে অনেক সময় কিছু ড্রাইভার থাকে অনেক মজার মজার গল্প করে।
এই ড্রাইভার ও গল্প জুড়ে দিল।
একবার নাকি এক শ্রীলঙ্কান তার গাড়িতে উঠেছিলো। গল্প করতে করতে বলল, ভাই আমি নাস্তিক ছিলাম তোমাদের দেশে এসে আস্তিক হয়ে গেছি। কেন জিজ্ঞেস করাতে বলল, চারিদিকে এত দূর্নীতি! নয় ছয় করে বানানো ব্রিজটা যে মাথার উপর ভেঁঙ্গে পড়ে না। ঢাকনা ছাড়া নালায় যে কেউ পড়ে মরে না, এত এত ফরমালিন খেয়ে যে মানুষ মরে না। উপরে কেউ একজন না থাকলে সম্ভব হতো না।
শোনার পর থেকে পায়তারা করছিলাম, কোন লেখায় এই কথগুলি ঢুকিয়ে দুই লাইন বাড়ানো যায়। আজকে এই লেখায় ঢুকিয়ে দিলাম।
ব্যাস আমার কথাটি ফুরালো, নটে গাছটি মুড়ালো।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×