somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাশিয়ান কবি আনা আখমোতোভা’র দু’টো কবিতা

২৬ শে মে, ২০১০ ভোর ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুবাদ: সকাল অনন্ত
আনা আখমোতোভা বিংশ শতাব্দীর অন্যতম রাশিয়ান কবি ছিলেন । ১৮৮৯ সালে ওডেসার নিকটে তাঁর জন্ম । বেড়ে ওঠেন পিটার্সবার্গে। এই পির্টাসবার্গেই তিনি পরবর্তী জীবনের বেশীর ভাগ সময় কাটান। অবশ্য মাঝখানে যুদ্ধকালীন তিন বৎসর তিনি তাসখন্দে ছিলেন । ১৯১০ সালে নিকোলাই গুমিলেভকে বিয়ে করেন এবং এই দম্পতিই তৎকালীন একমিস্ট আন্দোলেনের পুরোধা । যা (আন্দোলনে) কবিতার মূর্ত রূপক বা উপমা এবং প্রতীকীবাদী অধিবিদ্যা হতে মুক্ত হয়ে অর্থের সুস্পষ্টতা নির্দিষ্ট করে । আনা আখমাতোভা’র প্রথম বই ‘সন্ধ্যা (Evening)’ প্রকাশিত হয় ১৯২১ সালে । নিকোলাই গুমিলেভের সাথে বিবাহ বিচ্ছেদের তিন বছর পর সেই ১৯২১ সালেই গুমিলেভ বলশেভিক বিরোধী তৎপরতার কারনে নিহত হন । পরবর্তীতে তাদের পুত্র লেভকে অনেক বছর স্তালিনের বন্দী শিবিরে আটকিয়ে রাখা হয় । আনা আখমাতোভা নিজেও অভিযুক্ত হন এবং তাঁকে লেখক সংঘ হতে বিতাড়িত করা হয় । পরেও তিনি নানা রকম রাজনৈতিক হয়রানির শিকার হন । অনেক দিন পর্যন্ত তদানিন্তন সোভিয়েত রাশিয়ায় তাঁর লেখা প্রকাশ নিষিদ্ধ ছিল । ক্রুশ্চেভ ক্ষমতায় আসার পর তিনি সরকারীভাবে অন্যান্য জীবিত এবং মৃত লেখকদের সাথে পুনর্বাসিত হন ।

১৯৬৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করে । ১৯৬৬ সালে তিনি মৃত্যুবরণ করেন ।

ক.
আমি শিখিয়েছিলাম আমাকে বিচক্ষণতায় ও সহজভাবে বেঁচে থাকতে
আকাশের দিকে তাকাতে
প্রার্থনায় নত হতে ঈশ্বরের কাছে ।
বাড়তি বিষন্নতা অবসানকল্পে অতিক্রান্ত বিকেলে ঘুরে বেড়াতে ।

যখন ভাঁটই গাছ মর্মরিত হয় উপত্যকায়
হলুদ লাল রাউনবেরির গুচ্ছ হয় আনত,
তখনি আমি সুখী পংক্তিমালা রচনা করি জীবনের ক্ষয় এবং সুন্দরের ।
বাড়ি ফিরে আসি
তুলতুলে বেড়ালটি চেটে দ্যায় আমার করতল
আদুরে গরগরে কন্ঠে।

হ্রদের পাশে করাত কলের মিনারে আগুন ছড়িয়ে পড়ে
নিঃশব্দময় চিলেকোঠায় অবস্হানরত সারস কান্নায়
এই নিরবতা ভাঙ্গে।

সৌন্দর্যের অসীমে এমনি মগ্ন আমি
যদি তুমি কড়া নাড়ো দরজায়
হয়তো আমি শুনতেও পাবো না।

খ.
আমার শালের নীচে ছিল তার দৃঢ় মুষ্ঠিতে ধরা হাত ।
বললাম, মনে হচ্ছে প্রচন্ড বিবর্ণ আজ তুমি ।
সে ছিল শোকে মাতাল
আমি তাকে ঢেলে দিলাম তিক্ত পানীয়, কষ্ট।

ভুলিনি তার বেদনার্ত নীল মুখায়ব
স্খলিত চরণে তার চলে যাওয়া
পেছন পেছন দৌঁড়ে গেলাম তাকে ধরার জন্যে
পারলাম না।
দুঃখে ক্রোধে চিৎকার করে বললাম, তুমি আমায় হত্যা করবে।

শান্ত অথচ ভয়ংকর হাসি ঠোঁটে টেনে সে বলেছিল,
‘দাঁড়িয়ে থেকো না এই কনকনে ঠান্ডায়’ ।


সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১০ ভোর ৫:৩৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×