somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

যখন তুমি

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন তুমি আমার থাকোনা কিংবা আমার থেকে অনেক দূরে সরে যাও, তখন রাজ্যের সমস্ত ভালোবাসা প্রেতাত্মার মতো আমার উপর ভর করে বসে।আমার পুরোটাকে তোমার দখলে নিয়ে কেমন সম্মোহিত করে ফেলে।আমি হয়ে উঠি জগতের একমাত্র প্রেমিক। সারাক্ষণ কেমন তুমি ময় হয়ে থাকি।শ্বাস নিলে তোমার ঘ্রাণ পাই,চোখ বন্ধ করলে তোমার স্পর্শ পাই
ঘুমতে, হাঁটতে,বসতে, পড়তে সবখানেই কেমন তোমার অস্তিত্বের সরব উপস্থিতি টের পাই।
অথচ তুমি আমার হলে কিংবা আমার অনেক কাছে চলে এলে, তোমাকে ঘিরে আমার কোন অনুভূতিই কাজ করেনা! তখন মনে হয় জগতে কোন প্রেম নেই, প্রেমিক নেই, ভালোবাসা নেই, কোন আবেগ নেই, অনুভূতি নেই।আমি শত চাইলেও তখন তোমার দিকে ভালোবাসা নিয়ে তাকাতে পারিনা।আমার ভিতরে কোন প্রেম জাগেনা তখন। কি করে জাগবে বল?তখন আর দশটা মানুষ আর তোমার মাঝে অনুভূতির কোন তফাৎ'ই করতে পারিনা আমি।

আসলে কি জানো? মানুষ যখন কোনকিছু নিজের করে পেয়ে যায় কিংবা চাইলেই যা পাওয়া যায় সেসব কিছুর প্রতি মানুষের অনীহা চলে আসে।একটা সময় তারা ভুলে যেতে বসে, আজ তারা যা অবহেলায় ছুঁড়ে ফেলে দিচ্ছে দু'দিন আগেও তারা তা চেয়ে দিনরাত এক করে ফেলত। আসলে মানুষ রহস্য উন্মোচন করতে ভালোবাসে।যখন তারা কোনকিছুর আগাগোড়া জেনে যায় তখন তারা তা ফেলে রেখে নতুন কোন রহস্য উন্মোচনে নতুন করে পা বাড়ায়।

আমি ভাবতে চাইনা তুমি আমার কাছে মূল্যহীন হয়ে যাও, আমি ভাবতে চাইনা তোমার প্রতি আমার টান ক্ষীণ হয়ে যাক, আমি ভাবতেই চাইনা তোমায় ঘিরে আমার হৃদয়ে প্রেমের দিন গুলো নিকোশ কালো রাত হয়ে যাক।
আমি জগতের ওই সকল মানুষের দলে থাকতে চাই।যারা হারানোর কিংবা ঘোর কেটে যাবার ভয়ে সারাটা জীবন কাছে আসার আকুলতা নিয়ে দূর থেকে ভালোবেসে যায়।
আমিও তোমায় সেইভাবেই ভালোবেসে যেতে চাই,তুমি নামক চারাগাছ হৃদয়ে বপন করে দুবেলা জল ঢেলে বাঁচিয়ে রাখতে চাই।
প্লিজ! তুমি দূরে যাও।তুমি যত দূরে যাবে ঠিক ততো আমার চোখের সামনে, মনের কোণে স্পষ্ট হয়ে উঠবে।
প্লিজ তুমি দূরে যাও, আরও দূরে যাও।তুমি দূরে গিয়ে তোমাকে আমার হৃদয়ের স্থায়ী বাসিন্দা করে দাও।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×