
উপকরণ
ক) সসেজ - ৪টি ,
( সসেজ গুলো ডু্বো পানিতে কাঁচা মরিচ কেটে দিয়ে ৪ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিন )
শেডার চিজ -৪ পিস , (স্লাইসড চিজ)
চিজ পেঁচিয়ে সসেজ গুলো শুকনা ময়দায় গড়িয়ে ফ্রিজে নর্মাল তাপ মাত্রায় রাখুন ।
খ)
ময়দা - ৩/৪ কাপ ,
গুঁড়া দুধ - ১ চা চা ,
চি্লি ফ্লেক্স -১ চা চা ,
পানি - গোলা তৈরির জন্য ( একটু ঘন গোলা তৈরি করে রাখুন ) ,
গ ) ভাজার জন্য তেল ।
প্রণালী
উননে ভাজার জন্য তেল দিন , তেল গরম হলে চিজ পেঁচান সসেজ গুলো গোলায় ডুবিয়ে ডুবো তেলে সোনালী করে ভেজে তুলুন এবং সস সহযোগে পরিবেশন করুন ,
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


