পুচ্ছদেশে পালক লাগিয়ে ধরেছো মযূরবেশী রূপ
ভাগাড়ের দুর্গন্ধ-ময়লা-পচা-বাসি শেষ হলে
এলে ঝড়- তোমার উপায় কী বলো না একবার!
কতোকাল জ্বালাবে অন্যের জ্বালানিতে নিজের অন্তর?
একজন বিদেহী কবির অন্তরাত্মা করেছো হনন তুমি
তাঁর ধূলো পড়া ময়লা পান্ডুলিপিতে পড়েছে তস্কর হাত
দেদারছে করছো লোপাট অপ্রকাশিত কবিতাবলী তাঁর!
জানো কী লিখতে রক্তক্ষরণ কতোটুকুন ছিলো তাঁর বুকে
অনাহারে কতো রাত জেগে লিখেছিলো অমিতাভ শব্দাবলী?
একে একে লিখে যাচ্ছো স্বনামে নিজের করে তাকে
ছিঁড়ে-খুঁড়ে খাচ্ছো তাঁর রক্তাক্ত হৃদয়, মেধা ও মগজ!
মরমী সে কবির তরফ থেকে তোমাকে ঘেন্নার থুথু
এক দলা বিষ্ঠা ছুঁড়ে দেই ঐ কপালে, সাজ করা সাজে
প্রয়াত কবির কণ্ঠ থেকে তোমাকে আমৃত্যু অভিশাপ-
তুমি নিক্ষিপ্ত হও সময়ের আস্তাকুঁড়ে, ঘৃণার ভাগাড়ে!
17.09.2006
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


