কেউ হয় ভবঘুরে, কেউ বাউন্ডুলে অতিশয়
সংসারে থেকেও হয় সংসারের বিরাগ-ভাজন
কেউ কেউ চিরকাল কুমার-কুমারী থাকে
আপন-স্বজন ছেড়ে খোঁজে অন্য কোনো জন
অপরের কাছে রাখে অলিখিত হৃদয়ের ঋণ!
এ কেমন সৃষ্টিশীল মানব-মানবী তুমি?
বাস্তবের ক্ষেতে খোঁজো পরাবাস্তব ফসল!
প্রণয়ের অভিমান তোমার-ই সাজে
বৈষয়িক ধন তোমার ফেলনা থাকে শত
কাঁধে-ঝোলা ব্যাগে ভরো ধনশূন্য দিন!।
20.09.2006
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


