1.
অবিশ্বাস করি না তোমাকে
তুমিও শিশুর মতোন জন্মেছিলে নিষপাপ;
কাম ও শৃঙ্গারের ভাগাড়ে যে তোমার দেহ
বানিয়ে ফেলেছো গণ-শৌচাগার-
ঘৃণাটা তাতেই শুধু
আর মন জুড়ে আছে অবিশ্বাস ভয়।
2.
বিশ্বাসের কী-ই বা মূল্য এখন?!
রাতের অাঁধার কিংবা উজ্জল দিন
অবিশ্বাসীরা সারাটাক্ষণ থাকে শশব্যসত।
বিশ্বাসী চোখের আড়াল হয়েই
তুমিও তো হয়ে যাও কখনো কখনো দ্বিচারিণী;
সহজ লোকেরা সবই বোঝে
দেখেও না দেখার ভান করে প্রতিটা দিন।
এইভাবে না দেখার না বোঝার কষ্ট নিয়ে বুকে
বিশ্বাসের নদী ভাঙে অবিশ্বাসের কিনারা
তখন সহজ লোকেরাই হয়ে যায় নিদারুণ অবিশ্বাসী।
3.
আকর্ষণ যদি থাকে শরীরে শরীরে
রগড় আর মৈথুন যদি হয় চোখের মদিরা
আশা থাকে, ভাষা থাকে, অপেক্ষা ও উশখুশ সবই থাকে
শুধুই থাকে না ভালোবাসা হৃদয়ে হৃদয়ে।
20.12.92
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



