বাস্তুচ্ছেদ প্রাণের গহনে সারাক্ষণ পাতার মর্মর
কে এলো, কে গেলো!
কবে কোন্ কিশোরীর রেশমী দু'হাত
থই থই জ্যোৎস্নার বন্যায় শানবাঁধা ঘাট
ছলছল নদীর কল্ল্লোলে প্রণয়ের সারগাম
তবু গেয়ে যায়, গেয়ে যায়।
বড়ো বেশি রক্তক্ষরণ এই এখানে
ঠোঁটের ভাষায়, হাতের কলমে
লেগে থাকে দূরাশার উত্তরাধিকার।
এখানে পথের পাশে রাতদিন কানামাছি খেলা
পট পট দুরুম দুরুম লোকালয়, হাউইবাজি
এখানে প্রসন্ন বিবেক নিলামে বেচাকেনা হয়
সুনসান কপোত উঠোনে সন্ত্রাসের ঝলকানি
শুধু খেলে যায়, খেলে যায়।
এই বেশি আত্মক্ষয়, এই বেশি উন্মত্ত দূরাশা
বড়ো ব্যথা দেয়, মেধার মগজ শুষে নেয়
এখানে রক্তের স্রোতে কালসাপ সাঁতরে বেড়ায়
দুরন্ত ঢেউয়ে কে এলো কে গেলো থমকে দাঁড়ায়-
আদ্যপেই প্রণয় নিষিদ্ধ তার, যার আছে শোষিত বিবেক!
প্রকাশ: 14.12.1986

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

