যারা বলে 'সব শালা বিশ্বাস ঘাতক' তারাই সঠিক
বন্ধু বলো রক্ত বলো আত্মীয় বা অনাত্মীয়
একান্ত নিকটে যারা তারাই বিশ্বাস ভঙ্গ করে বেশি।
সুযোগ পেলেই সব চালায় ছুরিটা বুকে
ডেকে আনে অপঘাত, মৃত্যুর অাঁধার।
বেশ্যার নিকট গিয়ে তবু চুক্তিবদ্ধ হওয়া যায়ই-
শুধু ভালোবাসার বিশ্বাসে হয় না ভালোবেসে;
এক যুগ কেটে গেলেও হয় না আপন মানুষ শুধু
ভেঙে ফেলে সকল বন্ধন কামনার তোড়ে।
মানুষই হয় একমাত্র বিশ্বাস ঘাতক কাছে এসে
হয় না বনের পশু কোনোদিন, করলে লালন তাকে।
তাই বন্ধু বলো রক্ত বলো আত্মীয় বা অনাত্মীয়
বিশ্বাস ক'রো না কখনো মানুষ নামের এ জন্তুটাকে;
দেখো, সব শালাই তোমার ঘাতক হবে যে একদিন
ক'রো না বিশ্বাস তাকেও যে আছে খুব নিকটে তোমার।
27.01.2004
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৬ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



