একদিন ভেঙে যাবে ভুল-
অতীত দুঃখের বাক্স শুকাবো চৈত্রের খরতাপে।
হঠাৎ আঁধারকরা মেঘে ডাকলে কাল-বৈশাখী
খুলে দেবো তার মুখের তালাটা-
হাওয়ায় উড়ে যাবে এক এক করে সব কষ্ট
অক্লান্ত বর্ষণে ধুয়ে যাবে বুকের জমাট জ্বালা।
শস্যেব মৌসুম এলে বুনবো স্বপ্নের বীজ
ঝড়ের আঘাত এলেও চালাবো লাঙলের ফলা
সুদক্ষ কৃষক আমি চষবো এঁটেল মাটি
তোমার বিরহ সয়ে ফলাবো সুখের ছলাকলা।
29.05.2006
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৬ ভোর ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


