1.
যায় দিন যায় ভালো আসে দিন কষ্ট
রাজনীতি দুর্নীতি মূল গোড়া নষ্ট!
নেতা ডাকে বৎস
ভোট খানা দিচ্ছো!
ভোট শেষে দেখা নাই নেতা পথভ্রষ্ট!?
2.
লিখেছিলো মাইকেল ইংরেজি কাব্য
ভুলে গিয়ে বাংলার নদী নালা নাব্য!
ক্যাপটিভ লেডি লেখে
সুরা মদ জিবে চেখে
ইংরেজ লোকে বলে কবিতা অশ্রাব্য!?
09.10.2006
বি.দ্র. সত্যিকারের রাজনীতিবিদ এবং কবি মাইকেল মধুসূদন দত্ত আমারও প্রিয়ভাজন। বর্তমান প্রেক্ষাপটে লিমেরিকগুলো রূপক অর্থে লিখিত।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


