1999 সালের বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান বধের স্মৃতি আমাকে দারুণভাবে নাড়া দেয় আজও। ওয়ার ডে ক্রিকেটে বাংলাদেশ এরপর হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা, ভারত, অস্ট্রেলিয়াকেও। কেনিয়া, জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ জয় বা ওয়ান ডে সিরিজ জয় এবং বিশ্বকাপ অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোতে সত্যিই সাহস সঞ্চার হয়েছিলো বুকে। তাইতো কুইজের উত্তর ছিলো- বাংলাদেশ জিতবে।
এবারের বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে। তাও আবার 5 উইকেটে। নাহ, এ কোনো অঘটন নয়। এ আমাদের শক্তি, সত্যিকারের অর্জন। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। অভিনন্দন জাতীয় দলের সকল খেলোয়াড়কে। বিভিন্ন টিভি চ্যানেলে শুনছি বিশ্বকাপ উপলক্ষ্যে ইদানিং জনপ্রিয় এ্যাড- লাল সবুজের পতাকা...। মুগ্ধ হয়ে শুনছে আমার ছোট্ট মেয়ে জাহিন-ও। তাকিয়ে আছি বর্তমান তারুণ্যের দিকে। বাংলাদেশ ক্রিকেটদল বিশ্বকাপ পাচ্ছে- এ সত্য সম্ভব হবেই একদিন।
18.03.2007
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




