ছোঁবো তোমার রোদ্দুর/ শেখ জলিল
সাধারণ মানুষ যাতে বিশ্বাস করে
আমিও করেছি তাতে
একবার হারালে অমূল্য ধন
যায় না ফিরিয়ে আনা জানি
বড়োজোর তিনপুরুষ আগলে রাখে
তারপর সব পথের কাঙাল!
শেষযাত্রা কালে আমার পিতামহের মুখখানা
চোখে ভাসে আজও
আজীবন ধ্যানপুরুষ বাবার মৃত্যুশেষে
প্রায় দশক হয়েছে গত এতোদিনে
আমাদের তিনপুরুষের ধন ভাঙতে ভাঙতে
হয়েছে খন্ডাতি খন্ড আজ।
আমি মধ্যম পুরুষ সংসারের
তেমন সম্পদশালী নই এখনও
তোমার ভালোবাসার স্মৃতি অমলিন
রেখেছি আগলে বুকে তবু বহু যুগ।
প্রথাগত প্রেম পরম্পরার ভারে
নষ্ট হতে দেবো না কখনও কোনোদিন
যদি তুমি দাও হঠাৎ ভাঙনে মধুসুর
তিনপুরুষের ধন ফেলে ছোঁবো তোমার রোদ্দুর!
21.03.2007
Sheikh Jalil

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






