somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

একটি তৈল বাজ জাতির আত্মকাহিনি

২৯ শে মে, ২০১৫ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৈলবাজ জাতি হিসেবে আমরা বিশ্বে অদ্বিতীয়। আমাদের এই তৈলের ইতিহাস কিন্তু অনেক পুরনো। ওলন্দাজ বা ফরাসীরা সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে এসেও যে তাঁদের তেল দেয়ার এমন ডিপো সহ মানুষ এই মুলুকে পেয়ে যাবেন তা তাঁরা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেন নাই। সেই তেল দিয়ে উপরে উঠা বা বিত্ত বৈভবের পাওয়া এই তেল বিদ (ভালো বাংলাতে চামচা) গণ একই উপায়ে ইংরেজদের ও তৈল দিতে শুরু করে। বিশ্বের অন্যতম ধুরুন্ধর এই ইংরেজ জাতি অচিরেই বুঝে যায় এই উপমহাদেশ হস্তগত করতে তাঁদের নিজেদের সৈন্যবাহিনীর তেমন একটা প্রয়োজন হবে না। অর্থ বা সুবিধা দিলে এই বেকুব জনগোষ্ঠী ই আমাদের কাছে নিজেদের স্বাধীনতা বন্ধক রাখবে। হল ও তাই আমরা ২০০ বছরের জন্য গোলাম হয়ে গেলাম। এই সময়ে ও কিন্তু গুটি কতক লোক ব্যাতিত সব সামান্ত গণই ইংরেজ প্রভুকে তেল দিয়ে চলতেন। এর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংরেজ শক্তিতে দুর্বল হয়ে এবং নানা কারনে আমাদের স্বাধীনতা দিয়ে দিল ১৯৪৭ সালে।

১৯৪৭ সাল হতে বাংলার তৈলবিদ গণ শুরু করলেন পাকিস্তানের প্রভুদের তৈল দেয়া। হ্যাঁ আমরা জানি রাজাকার/ আলবদর/ আলশামস এদের কথা কিন্তু এদের আড়ালেও এমন অনেক তৈল বিদ ছিলেন যার প্রমাণ ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানী তাবেদার দল গুলো কিন্তু প্রায় ২৫% ভোট পায়। আর এই ভোট আমরা বাংলাদেশিরাই দেই। এই তৈল বিদগণের কবল হতে ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেলাম স্বাধীনতা।
এই একই সময়ে আমরা ৩০ লক্ষ ব্যক্তিকে হারালাম যারা তৈল দিতে জানত না।

স্বাধীন বাংলার বুকে আর পরাধীন হওয়ার ভয় না থাকলেও নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য অযোগ্য লোক জন আবার সেই পুরনো মন্ত্র তৈল কে কাজে লাগাতে লাগল। আজ স্বাধীনতার প্রায় ৪৫ বছরে আর যা হোক না হোক এই তইলবাজ শ্রেণীর যে খরগোশের মত বংশবৃদ্ধি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

তাইতো আজো আমরা আমাদের দেশের চেয়ে প্রতিবেশী দেশের স্বার্থ নিয়ে অনেক বেশী সচেতন। এখানেও কিন্তু এই তৈল মর্দন জাত ফলাফলের সুক্ষ ব্যপার রয়েছে।

আজ বাংলাদেশে অন্যান্য যোগ্যতার এক পাল্লাতে আর অন্য পাল্লাতে তৈলমর্দনের যোগ্যতা রাখলেও ভালো তৈল মর্দন করতে পারলে অন্য সকল যোগ্যতা সিথিল যোগ্য হয়ে যায়। তাই উন্নতি করতে চান তো তেলের ড্রাম নিয়ে ঘুরুন।

আমরা অনেকেই সৎ, যোগ্য, সত্যবাদি, সৎসাহস সম্পন্ন মানুষ খুঁজি কিন্তু কেউ আমার মুখের উপর সত্যটা বলে দিলেই ক্ষমতা থাকলে তাঁকে পিষিয়ে মেরে ফেলি। তাই এই সকল যোগ্যতা এখন পদার্থ বিজ্ঞানের অনেক রাশির মত বই পুস্তকেই পাওয়া যায়। আমরা বাস্তবে যেটা দেখি তা আসলে কম্প্রোমাইজ করার পরের টুকুন।

একটা কাজ আমরা করতে পারি আর তা হল জাতীয় তৈল মর্দন বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় খুলে বিশ্বের অন্যান্য দেশের অধিবাসিদের তৈল এর এই নতুন ব্যাবহার শিখাতে পারি। এতে করে দুচার ডলার আয় ও হয়ত বাড়বে আর মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য এই আয় ভূমিকা রাখতে পারবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×