সামহয়ার ইন ব্লগ যদি হয় একটি পরিবার, তাহলে আমরা, মানে আমি, আনিসুজ্জামান উজ্জল, কামরুজ্জামান শাহীন, কেএস মান্না, সাদাত শাহরিয়ার, মেহেরুল হাসান সুজন, মহর বাপ্পী, সালাহউদ্দিম মুহাম্মদ সুমন, রওনক যুথিকা, আশিক ইকবাল টেকন এবং আরো অনেকে রাজশাহীতে থাকা সেই পরিবারের অংশ।
মিথিলাকে আমরা কখনো দেখিনি। এমন নাম আরো অনেকের আছে, তারা হয়তো আমাদের পরিচিত_ অন্ততঃ দেখা হয়। কিন্তু মিথিলা তালুকদারের সঙ্গে আমাদের কখনো দেখা হয়নি। শুধু ওর লেখা পড়েছি। আমরা অনেকেই তার লেখায় মন্তব্য করেছি। অনেকে করিনি। যাই হোক না কেনো, মিথিলা, আমাদের ব্লগ পরিবারের এক সদস্য আজ থেকে এই ব্লগে আর আসবে না। আমরা ব্লগ পরিবারটির রাজশাহী অংশের সবাই শোকাহত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







