somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শিকদার ওয়ালিউজ্জামান

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ছায়ার ঈশ্বর

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

বুকের ভেতর মৃত দৃশ্যবোধ, পাখিদের মৃত্যুপুরী চারিদিক

মৃতকল্পে মৃত নদী

শাসন করছে

দাবি তুলছে নগরবাদের



কিছুটা দূর পথের কিনার

অধরা মেঘ- ক্লান্তিধোয়া, আকাশ ছোঁয়া ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ১ like!

আমার পিতার মৃত্যুতে

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

মৃত্যুর পদধ্বনি শুনতেই বাবাকে দেখেছি-

কী যেন বলতে চেয়েছেন আড়ষ্ঠ আঙুল ইশারায়

কে যেন চাঁদ-ডোবা রাত্রির গল্প শোনাতে এসেছে তাকে...



বাবাকে পাহারা দিয়েছি অনেকেই

নিজ হাতে রোপিত গাছগুলোও অশ্রুপাত করেছে রাতের অবিনশ্বর

আলোয়। ক্লান্ত শ্বাসে পোষমানা প্রাণীদের হৃৎপিণ্ডের হাপরে শুনেছি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     ০ like!

একাকী ঈশ্বর

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

প্রতিদিনই ইচ্ছে হয় মরে যাই

বৃদ্ধ সূর্য। কেবলই সংশয়। বয়েসী ভাবনা-

হারানোর ভয়...



ঈশ্বরচোখে একাকী সন্ধ্যায় লিখি নশ্বর নদী; অবিনশ্বর অন্ধকার

মিথ্যে অভিলাষে গড়ি নিসর্গের প্রাসাদ... ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     ০ like!

শিরোনামহীন- এক

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

নরকে আছি তাই জেগে আছি

জীবিত আছি নিঃশ্বাস নিয়ে

দীর্ঘশ্বাসের মতো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!

বন্ধু বিদায়

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

দৈবাৎ ঝাপটায় পড়শি গাছটা ভেঙে পড়তেই

নিজের উচ্চতা মাপার আর কোন মাপকাঠি নেই



আর কোন বর্ষায় হতে পারে প্রিয় দৃষ্টিপাত

তখন বুঝে নেব প্রান্তিক হিসাব



মৃত্যুঘোরে সবই সুদূর, সবই আড়াল ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

ঈদ

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

ঈদ শৈশবকে মনে করিয়ে দেয়... স্মৃতিগুলো শুধুই দীর্ঘশ্বাস! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     ০ like!

ঈদ মোবারক

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

ব্লগের বন্ধুদের ঈদের শুভেচ্ছা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     ০ like!

ঝরা পালকের ঘ্রাণ

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:০২

ডানাখসা মাকড় কিংবা‍ দলছুট পিঁপড়ার পাশে পিড়িতে বসি

চোখে ভাসে হাজারো উড়াল। মৃত নদী



শ্রাবনের বেদনাস্রোতে ততটা কাঁদিনি কখোনই-

যতটা হেসে ফেলি জানালায় জেঁকে বসা আলো উস্কানিতে

নীল নিঃশ্বাস আমার ভাড়াটে কুটুম, বিচ্ছেদ বিরহ স্বজন... ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     ০ like!

আমাদের নারী আন্দোলন

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

মৃতদের গোরস্থান। সমাপ্ত কবর খুড়ে শায়িত বধুর

স্তন কামড়াচ্ছে কতিপয় মাদি শেয়াল

বেজন্মা ঘড়িটার নেই সূর্যাস্ত জ্ঞান। কবরের সিঁথানেও

নেই নিরাপত্তার চাদর



শ্বাসহীন পাঁজর ছেড়ে খসে যাচ্ছে কাফনের ভাঁজ

ধারালো নখের নীচে ক্রমশ মাংস হারাচ্ছে হাড়গুলো ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     ০ like!

বৃক্ষ আলাপন

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭

শোন বৃক্ষ, শোন মাঠ

তালাবদ্ধ রাখো চাহিদার তালিকা সব

আমলার ফাইলে বন্দি থাক সংস্কার রীতি



গর্ভাশয়ে লুকিয়ে রাখো কাঙ্ক্ষার চাষ

মাটির চাদরে চাপা থাক ফসলী আবাস ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ০ like!

হলুদ কার্ডিগান

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

আড়ষ্ঠ সংশয়ে রাতের মন্দিরেও ভষ্ম হয় কতো গান

উল্টো পথে হাঁটে পাখিচোখ...



কিশোরী উনুন বেয়ে উঠে আসে লাল আগুন, ডানাহীন ভোর

অবিরাম কুয়াশায় ভাসে শহুরে গলি, হলুদ কার্ডিগান



এখানে রকমারী আলোয় সূচিত হয় দগ্ধ আর্তনাদ ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ০ like!

জ্বলে ওঠে আগুন

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

জ্বলে ওঠে আগুন। পাখিদের সতর্ক চিৎকারে-

বিপদ সংকেত

নাগরিক ফুটপাত কিংবা রমনা পার্কে জড়সড়ো মুখ;

মুক্ত প্রান্তরসীমায় রমনী শরীর ছোঁয় পাতার দীর্ঘশ্বাস...



জ্বলে ওঠে আকাশ। ভেসে আসে পোড়া মাংসের ঘ্রাণ

অরণ্যের ব্যর্থ পাহারায় স্তনের ক্ষত বেয়ে নেমে আসে- ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ০ like!

বিষণ্ন ঝিনুকের গল্প

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

বিষণ্ন ঝিনুকে জিইয়ে রাখা কবিতার ঘ্রাণ ছড়াতে পারিনা কোথাও। তাই মাটির মানচিত্রে বপন করি শূণ্যতা। দু’পায়ের স্বপ্নগুলো জড়িয়ে রাখি বৃদ্ধাঙ্গুলি ডগায়।



বিষণ্নতা ভাঙতে হাত বাড়ালেই তোমার চোখে জ্বলে বনিক আগুন। পুড়ে মরে ঘাসফড়িং, পাখিদের আবাস। আব তুমি হাতে হাতে ঝুলিয়ে দাও ব্যাগ ভর্তি ঋণের দলিল। ধারালো যাতির নীচে টুকরো করো মানবতার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ০ like!

দগ্ধ মায়ায়

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

অন্ধকার না জেনে আলোর সাগরে ডুব দিলে ইচ্ছেরা মরে যায়

পাহাড়ী রাতের চূড়া ছুঁতে বাড়তে থাকে জীরাফ-গ্রীবা

দগ্ধ চিতায় পোড়ে আলোর মায়া



আমাদের ইচ্ছেগুলো বেঁচে থাকে বিরহে

রোদকণা মিশে থাকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ০ like!

অন্ধকারকে নমস্কার

লিখেছেন শিকদার ওয়ালিউজ্জামান, ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

তোমার চিঠি পড়তে পড়তে ঘুমোতে যাই

বিশ্বাসের দৃঢ়তায় জেগে উঠি। হাঁটি...

অন্ধকার বিদায়ে জাগে না জড়ের স্তুপ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩১৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ